Monday, March 16, 2026

‘এশিয়ান কাপ নিয়ে এখনই মাথা ঘামাতে চাই না’: স্টিমাচ

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু ইন্টারকন্টিনেন্টাল কাপ। কোচ ইগর স্টিমাচের তত্ত্বাবধানে জোর কদমে ভুবনেশ্বরে চলছে ভারতীয় দলের শেষ মুহূর্তের প্রস্তুতি। সামনেই ইন্টারকন্টিনেন্টাল কাপ, তারপর সাফ চ্যাম্পিয়নশিপ এরপর কিংস কাপ। এএফসি এশিয়ান কাপের আগে পর পর টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত স্টিমাচ।

এই নিয়ে স্টিমাচ বলেন,” প্রতিটি দলের মতোই আমরাও ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলে নিজেদের খেলার উন্নতি করতে চাই। ভালো প্রতিপক্ষ খোঁজার মত সময় আমাদের হাতে নেই কিন্তু ভবিষ্যতে এটি বদলে যাবে। কারণ দ্রুত উন্নতির জন্য আপনাকে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতেই হবে। এতে দলের শক্তি পরীক্ষা করা সম্ভব হবে।”

এরপরই স্টিমাচ আরও বলেন,”তবে আমাদের হাতে যা আছে তাই নিয়েই খুশি আমরা। সামনে আমাদের অনেকগুলি টুর্নামেন্ট রয়েছে। প্রথমে ইন্টার কন্টিনেন্টাল কাপ, এরপর সাফ চ্যাম্পিয়নশীপ। অর্থাৎ ৯টি ম্যাচ খেলার সুযোগ পাব আমরা। শেষ ১২ মাসে আমরা মাত্র ৮টি ম্যাচ খেলেছি সেই তুলনায় এটি আমাদের জন্য বড় প্রাপ্তি।”

এদিকে এশিয়ান কাপে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো দেশের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তবে এখন থেকেই সেই প্রতিযোগিতা নিয়ে মাথা ঘামাতে চান না স্টিমাচ। এই নিয়ে তিনি বলেন, “দলের সামনে এখনই কোনও লক্ষ্যমাত্রা রাখিনি। সামনে কী রয়েছে সেটা নিয়েই ভাবছি। ডিসেম্বরে গিয়ে বলতে পারব আমাদের কোথায় সমস্যা রয়েছে। এশিয়ান কাপে ভারত বরাবর সবার তলায় শেষ করেছে। তাই এর থেকে ভাল যাই করি, সেটাই আমাদের কাছে নজির হবে।”

আরও পড়ুন:দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে কী বললেন রাহানে?

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...