Saturday, May 30, 2026

বুধবার থেকে শুরু WTC ফাইনাল, কী বলছে আবহওয়া?বৃষ্টিতে ভেস্তে গেলে কারা হবে চ‍্যাম্পিয়ন?

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত দুই দল। এই ম‍্যাচের আশায় দিন গুনছে ক্রিকেটপ্রেমীরা। তবে এরই মাঝে একটা প্রশ্ন উঠছে, আইপিএল-এর ফাইনালের মতন WTC ফাইনালেও বৃষ্টি হবে না তো? থাকবে রিজার্ভ ডে?

জানা যাচ্ছে বৃষ্টির কথা মাথায় রেখে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। যা নির্ধারিত করা হয়েছে ১২ জুন। তবে শুধু বৃষ্টির জন্য নয়, পাঁচদিনের খেলায় যত ওভার মোট নষ্ট হবে, তা খেলা হবে এই ষষ্ঠ দিন, অর্থাৎ রিজার্ভ ডে-তে। তবে বৃষ্টিতে যদি খেলা ভেস্তে যায়, তাহলে নিয়ম অনুযায়ী দুই দলকে বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ বৃষ্টিতে বা অন্য কোনও কারণে ফাইনাল ম্যাচে মিমাংসা না হলে দুই দলই জিতবে ট্রফি। কিন্তু সুখবর হল, লন্ডনে আগামী সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। ফলে পুরো পাঁচ দিনের লাল বলের ক্রিকেট উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

আইপিএল শেষ করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে মন দিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারতীয় দল। তবে সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে যেতে হয়েছিল বিরাট কোহলিদের। তবে এবার প্যাট কামিন্সদের হারিয়েই দীর্ঘদিনের অধরা আইসিসি ট্রফি জিততে মরিয়া ভারতীয় দল।

আরও পড়ুন:কবে কোর্টে ফিরবেন নাদাল? অস্ত্রোপচারের পর জানালেন নিজেই


 

 

Related articles

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...