Saturday, June 20, 2026

খু*নের হু*মকি পেলেন সমীর ওয়াং*খেড়ে!

Date:

Share post:

প্রাক্তন এনসিবি (NCB) কর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) এবার বিস্ফোরক অভিযোগ নিয়ে এলেন। তাঁকে নাকি দাউদ ইব্রাহিমের নাম করে প্রতিদিন খুনের হুমকি (Death Threat) দেওয়া হচ্ছে। শাহরুখ পুত্রকে গ্রেফতার করার পর থেকে খবরের শিরোনামে চলে এসেছেন ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-এর মুম্বই জোনের প্রাক্তন ডিরেক্টর। এবার মুম্বই পুলিশের দ্বারস্থ হলেন সমীর ওয়াংখেড়ে ।

মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সমীর। এরপরই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। আরিয়ানকে (Aryan Khan)মুক্তি দেওয়ার জন্য নাকি তিনি ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলেও শোনা যায়। এর মাঝে শাহরুখ খানের (Shahrukh Khan) সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান, পরে মেলে ক্লিনচিট। কিন্তু এরপরও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি।

এবার সমীর ওয়াংখেড়ের দাবি, ভুয়ো টুইটার প্রোফাইলের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। শুধু এনসিবি কর্তাই নন তাঁর পরিবারকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে এবার পুলিশের সাহায্য চাইলেন তিনি।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...