Friday, April 3, 2026

রাত পোহালেই হুগলিতে অভিষেক, নবজোয়ার কর্মসূচি ঘিরে চূড়ান্ত তৎপরতা 

Date:

Share post:

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে (Trinamoole Nabajowar) কেন্দ্র করে হুগলি (Hoogly) জেলায় সাজসাজ রব। সোমবার থেকেই হুগলিতে শুরু হচ্ছে নব জোয়ার কর্মসূচি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি চালাচ্ছে। প্রত্যেক জেলায় এই কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। আর সোমবার এই কর্মসূচি চলবে হুগলিতে।

উল্লেখ্য, আগামীকাল থেকেই হুগলি জেলায় নব জোয়ার কর্মসূচি সারতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই কর্মসূচিকে সফল করতেই এখন থেকে দিনরাত এক করে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে তৃণমূল নেতৃত্ব। সোমবার থেকে বুধবার নব জোয়ার কর্মসূচি পালিত হবে হুগলিতে। আর এই কর্মসূচি সফল করতে শ্রীরামপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব ও আরামবাগ সাংগঠনিক জেলা নেতৃত্ব একের পর দলের কর্মী সমর্থকদের সঙ্গে একের পর এক কর্মীসভা ও মিটিং সারছেন। কখনও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বৈঠক হচ্ছে। ফের রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাও আরামবাগ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। আবার হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুঁইন এই কর্মসূচি সফল করতে ব্লক স্তরে বৈঠক করছেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল জাঙ্গিপাড়া থেকে চন্ডীতলা পর্যন্ত রোড শো করবেন অভিষেক। যাবেন ফুরফুরা শরীফেও। দ্বিতীয় পর্বে চন্ডীতলা থেকে সিঙ্গুর অবধি রোড শো করবেন তিনি। এরপর সন্ধেয় সিঙ্গুরে জনসভা করবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। রাত্রিবাস করবেন হরিপালে। এরপর দ্বিতীয় দিনে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু হবে। ওইদিন খানাকুলে জনসভা সেরে আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত হবে রোড শো। সন্ধায় আরামবাগে অধিবেশন করবেন তিনি। এরপর তৃতীয় দিনে ধনেখালি থেকে পান্ডুয়া অবধি রোড শো করবেন অভিষেক। জনসভা করবেন পান্ডুয়াতে। পরে ওইদিন সন্ধেয় বলাগড়ে অধিবেশন হবে। সেখানেই রাত্রিবাস করার কথা। পরের দিন নদীয়া জেলায় যাবেন অভিষেক। আর নব জোয়ার কর্মসূচিকে ব্যাপক ভাবে সফল করতে এখন থেকেই চরম ব্যস্ততা তৃণমূল শিবিরে। জেলার সমস্ত জায়গায় শেষ মুহূর্তে পরিদর্শন সারছেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলা নেতৃত্ব। সমস্ত জায়গাই সেজে উঠেছে দলীয় পতাকা ও ফেস্টুনে।

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...