Tuesday, May 12, 2026

‘অ.মানবিক’ কাজ ইডির! রুজিরাকে আটকানো নিয়ে তোপ মমতার

Date:

Share post:

অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) আটকানো অমানবিক কাজ করেছে ইডি। দুবাই যাওয়ার বিষয়ে আগেই ইডিকে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী। তখনই বারণ করা যেত। রুজিরাকে আটকানো ও তাঁকে তলবের বিষয়ে কেন্দ্রীয় সরকার ও তাদের এজেন্সি রাজকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “এক্ষেত্রে ইডি আগেই বলতে পারত তুমি যেও না।“ অর্থাৎ বিমান বন্দরে (Airport) তাঁকে আটক করার পিছনে পরিকল্পিত নাটক রয়েছে, সেদিকেই ইঙ্গিত করেছেন তৃণমূল (TMC) সভানেত্রী।

দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় বালেশ্বরে দুর্ঘটনায় মৃত ৪ জনের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “একটা পঞ্জাবি মেয়ে। ওর মা খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে যদি ও কখনও বাইরে যায় তাহলে ইডিকে একটা জানাতে হবে। সেই অনুসারে ও অনেকদিন আগে ইডিকে জানিয়েছিল। তখন ইডি বলতে পারত তুমি যেও না। কিন্তু এয়ারপোর্টে গিয়ে হাতে নোটিশ ধরানো যে ৮ তারিখে তুমি এসো… অমানবিক জিনিস চলছে।“

সোমবার সকালে ২ সন্তানকে নিয়ে যাওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে উঠতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। কিন্তু অভিবাসন পরীক্ষার সময় তাঁকে আটকান ইডির আধিকারিকরা। জানান, দেশের বাইরে যেতে পারবেন না তিনি। এর পরই রুজিরাকে ৮ জুন হাজিরা দেওয়ার জন্য নথি ধরান ইডির আধিকারিকরা। এই ঘটনায় মোদি সরকারের কথায় চলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগেন মমতা।

 

 

 

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...