Wednesday, May 6, 2026

চলন্ত গাড়ির ওপর হুড়মুড়িয়ে ভাঙল টেডিয়ামের হোর্ডিং! মৃ*ত্যু মা ও মেয়ের

Date:

Share post:

 

 

কেনাকাটা করতে যাওয়ার আগেই অঘটন! চলন্ত গাড়ির ওপর ক্রিকেট স্টেডিয়ামের বিশাল হোর্ডিং ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলা ও তাঁর কন্যার। ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের একানা স্টেডিয়ামে।
জানা গিয়েছে, একানা স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়িটির উপর হোর্ডিং ভেঙে পড়ে। মৃতেরা হলেন প্রীতি জাগ্গি (৩৮) এবং তাঁর কন্যা অ্যাঞ্জেল (১৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা কেনাকাটা করতে একটি শপিং মলে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা। গাড়ির চালকেরও চোট লেগেছে। তিনিও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তবে গাড়িতে থাকা মা ও কন্যার আঘাত গুরুতর ছিল। তাঁদের বাঁচানো যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃতেরা গাজিপুরের ইন্দিরা নগর কলোনির বাসিন্দা। একটি স্করপিয়ো গাড়িতে তাঁরা সোমবার শপিং মলে যাচ্ছিলেন। একানা স্টেডিয়ামের দু’নম্বর ফটকের উপরে যে হোর্ডিং ছিল, সেটি হঠাৎ খুলে নীচে পড়ে। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল স্করপিয়ো গাড়িটি। হোর্ডিংয়ের ভারে গাড়িটির একাংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। সুশান্ত গল্ফ সিটি থানার এসএইচও অতুল কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, গাড়ির ভিতর থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে।

আরও পড়ুন:নতুন সংসদ ভবনে নতুন প্রধানমন্ত্রীর পক্ষে সওয়াল তৃণমূল নেতৃত্বের

প্রসঙ্গত ,লখনউয়ের একানা স্টেডিয়ামের পুরো নাম ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম। এটি দেশের পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক স্টেডিয়াম। এখানে চলতি বছরের আইপিএলের একাধিক ম্যাচ আয়োজিত হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও আয়োজন করা হয় এই স্টেডিয়ামে।

Related articles

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...