Thursday, May 7, 2026

ট্রাফিক সার্জেন্টদের অভিনব ‘গিফট’ দিচ্ছে কলকাতা পুলিশ!

Date:

Share post:

তাঁরা শীত গ্রীষ্ম বর্ষা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। ঝড় বৃষ্টি দুর্যোগ হোক কিংবা কাঠফাটা রোদ, রাস্তায় দাঁড়িয়ে নির্বিঘ্নে ট্র্যাফিক ব্যবস্থাকে (Traffic System)পরিচালনা করে চলেছেন তাঁরা। কিন্তু আইন ভাঙার অভিযোগও তো কম কিছু নয়। কথা হচ্ছে কলকাতা ট্র্যাফিক পুলিশকে (Kolkata Traffic Police)নিয়ে। লালবাজার সূত্রে খবর শহরে বিভিন্ন বড় রাস্তা-সহ বিভিন্ন ক্রসিং-এ ট্র্যাফিক নিয়ম না মানার একাধিক অভিযোগ ট্রাফিক পুলিশ কর্মীদের (Traffic Police) বিরুদ্ধে দায়ের হয়েছে। এবার অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। ট্রাফিক সার্জেন্টদের ‘হেলমেট’ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই লালবাজার (Lalbazar)সূত্রে খবর।

শহরের আনাচে কানাচে ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্টদের ফুল মাস্ক বিশেষ হেলমেট দেবে লালবাজার। সেইমতো প্রথম দফায় প্রায় ৫০০ হেলমেট কিনতে চলেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানানো হয়েছে যে এই হেলমেট ব্যবহার করার পরে যেই ফিডব্যাক এবং রিপোর্ট পাওয়া যাবে তার ভিত্তিতে দ্বিতীয় দফায় আরও বড় সংখ্যায় হেলমেট কিনবে কলকাতা পুলিশ।

বারবার অভিযোগ আসে যে ট্র্যাফিক পুলিশ অন্যকে আইন মানার কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুলিশ নিজেই হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে। অথচ সাধারণ মানুষ বিনা হেলমেটে মোটরসাইকেল চালালে তাদেরকে ট্রাফিক নিয়ম অনুযায়ী জরিমানা করা হচ্ছে। এই সবকিছু মাথায় রেখে এবার অত্যাধুনিক বিশেষ ফুল মাস্ক হেলমেট কেনার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

 

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...