Monday, May 18, 2026

শয়ে শয়ে বেও.য়ারিশ লা.শ, দুর্গন্ধ ছড়াচ্ছে ভুবনেশ্বরে

Date:

Share post:

শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন (Train) দুর্ঘটনা। বেসরকারি সূত্রে, এখনও পর্যন্ত ৩০০ ছাড়িয়েছে। তার মধ্যে ১০১টি মৃতদেহের এখনও চিহ্নিতকরণ হয়নি। ফলে শয়ে শয়ে বেওয়ারিশ লাশ। কিন্তু সেগুলি রাখার মতো জায়গা ব্যবস্থাও নেই। ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাধারণভাবে -১৫ ডিগ্রি নীচের তাপমাত্রায় মর্গে সংরক্ষণ থাকে দেহ। এইরকম কোনও ব্যবস্থাও নেই।

আরও এক সমস্যা। একটি দেহের দাবিদার একাধিক পরিবার। দেহের অবস্থা এতটাই খারাপ কোনওভাবেই তাঁদের পরিচয় পাওয়া সম্ভব হচ্ছে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫৫টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এখনও ১০১টি দেহ এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। মঙ্গলবার থেকে এইমস ভুবনেশ্বর হাসপাতালের সামনে ওড়িশা (Orissa) পুরসভা এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে হেল্প ডেস্ক বসিয়েছে। বালেশ্বর বিপর্যয়ে আহত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি অথবা যাঁদের পরিজনদের কোনও খোঁজ নেই, তাঁরা যে কোনও রকমের সাহায্য পাবেন এই ডেস্ক থেকে। তবে, এখন এই বেওয়ারিশ দেহ আর দুর্গন্ধই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওড়িশার প্রশাসনের কাছে।

আরও পড়ুন- মেদিনীপুর হাসপাতালে আহতদের দেখা, মেডিক্যাল টিমকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর: আধুনিকীকরণের নয়া ঘোষণা

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...

রাজ্যের শিক্ষার নীতি নির্ধারণ: বিকাশ ভবনে গুরুত্বপূর্ণ বৈঠকে শঙ্কর-স্বপন

বাংলায় গঠিত নতুন রাজ্য সরকার প্রতিদিন এক একটি দফতর নিয়ে তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান ও নতুন নীতি নির্ধারণের...

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...