Friday, May 15, 2026

পুর নিয়োগ দু*র্নীতির তদ*ন্তে তেঁড়েফুঁ*ড়ে ময়দানে সিবিআই, ফিরহাদের দফতরেও হানা গোয়েন্দাদের

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির পাশাপাশি এবার রাজ্যের পুরসভাগুলির নিয়োগ দুর্নীতিতে নজর সিবিআইয়ের। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কার্যত তেঁড়েফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। আজ, বুধবার সকাল সকাল নিজাম প্যালেস থেকে চারটি গাড়ি এবং একটি সিআরপিএফ-এর গাড়ি প্রথমে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসে। তারপর পুর ও নগরোন্নয়ন দফতরে ঢোকেন। এই দফতরেই বসেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে হানা দেওয়ার পাশাপাশি ব্যারাকপুর মহকুমার বিভিন্ন পুরসভাতে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। টিটাগড় পুরসভাতে হানা দেন তাঁরা। এছাড়া পানিহাটি, দক্ষিণ দমদম শান্তিপুর, হালি শহর পুরসভায় যায় সিবিআই।

একইসঙ্গে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে হুগলির চুঁচুড়ার দুটি জায়গায় সিবিআই আধিকারিকরা হানা দেন। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডের অফিস, ফ্ল্যাট ও পৈতৃক বাড়িতে গিয়েও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

 

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...