Thursday, June 25, 2026

ধেয়ে আসছে ‘বিপর্যয়’ ! কখন, কোথায় ল্যান্ডফল ?

Date:

Share post:

শক্তি বাড়াচ্ছে ‘বিপর্যয়’! আগামী ৬ ঘণ্টার মধ্যেই তা গভীর ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।এর জেরে লণ্ডভণ্ড হতে পারে পাকিস্তান।

আরও পড়ুন:লাক্ষাদ্বীপে আটকে বর্ষা, তাপপ্রবাহের সত.র্কতার মাঝেই হঠাৎ ঝড় জেলায় জেলায়
মঙ্গলবার মৌসম ভবনের তরফে জানানো হয় , মধ্যপূর্ব এবং দক্ষিণপূর্ব আরব সাগরের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের নাম ‘বিপর্যয়’। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ভারতের বিভিন্ন রাজ্যেও।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’। তবে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ভারতেও। কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি এলাকার বিক্ষিপ্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। করাচি থেকে দক্ষিণে ১৪৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ‘বিপর্যয়’র কারণে ভারতে বর্ষের প্রভাব পড়বে বর্ষার প্রবেশেও। আগামী ১০ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।


আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় সৃষ্টির ফলে মুম্বইয়ে বর্ষা আসতে আরও দুই থেকে তিন দিন দেরি হতে পারে।বিপর্যয়ের প্রভাবে বৃষ্টির দেখা আরও দেরিতে মিলবে। ১৫ জুন নাগাদ মুম্বইয়ে বৃষ্টি শুরুর পূর্বাভাস জারি করলেও তা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Related articles

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...