Friday, May 15, 2026

মার্কিন মুলুকে ফের বন্দু*কবাজের হানা! নি*হত ২, আ*হত ৫

Date:

Share post:

মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা অব্যাহত।এবার রক্তাক্ত ভার্জিনিয়া। মঙ্গলবার রাতে হাই স্কুলের থিয়েটার হলে সমাবর্তন অনুষ্ঠানের শেষে আচমকাই গুলি চালায় এক বন্দুকবাজ।তাতেই মৃত্যু হয় ২ জনের। আহত কমপক্ষে ৫ জন।অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:পুর নিয়োগ দু*র্নীতির তদ*ন্তে তেঁড়েফুঁ*ড়ে ময়দানে সিবিআই, ফিরহাদের দফতরেও হানা গোয়েন্দাদের


মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় রয়েছে কমনওয়েলথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটি হাইস্কুল রয়েছে।ক্যাম্পাসের একটি থিয়েটার হলে সমাবর্তন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের শেষে পড়ুয়া এবং অভিভাবকরা হলের বাইরে বেরোতেই হামলা চালায় ১৯ বছর বয়সি বন্দুকবাজ। তাতেই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ১৮ এবং ৩৬ বছর বয়সি দু’জন।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।সেখানে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় ধরা পড়ে সে। হামলা চালানোর কারণ জানতে হামলাকারী যুবককে জেরা করছেন পুলিশ আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে খুনের, খুনের পরিকল্পনা-সহ একাধিক মামলা রুজু করেছে ভার্জিনিয়া পুলিশ।

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...