Wednesday, May 6, 2026

সুখবর! আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে

Date:

Share post:

তীব্র দহনজ্বালা থেকে এবার মিলবে মুক্তি। আগামী রবিবার ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে হাওড়া, হুগলি, কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রবিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও বৃষ্টির আশা করছেন হাওয়া অফিসের কর্তারা।

গত কয়েকদিনের হাঁসফাঁস করা গরমের জেরে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন বঙ্গবাসী। কিন্তু বৃষ্টি সংক্রান্ত কোনও আপডেট মিলছিল না। অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার উপকূলের জেলাতেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় ঝেঁপে বৃষ্টি হবে সপ্তাহের শেষে। যদিও তাপপ্রবাহ থেকে রেহাই নেই পশ্চিমের জেলার। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে সমান ভাবে তাপপ্রবাহ চলবে।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...