Wednesday, June 17, 2026

জল্পনার অবসান, মিয়ামিতে যাচ্ছেন মেসি

Date:

Share post:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা করেছেন লিওনেল মেসি। বুধবার (৭ জুন) প্যারিসে তার বাড়িতে দুটি স্প্যানিশ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি ইন্টার মিয়ামিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মেসির আমেরিকান মেজর সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার এই ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী চলা সব আলোচনা, জল্পনা-কল্পনার।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তো ও মুন্দো দেপোর্তিবোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমি বার্সেলোনায় ফিরছি না। সিদ্ধান্ত নিয়েছি আমি মিয়ামিতে যাচ্ছি।

এরই মধ্যে পিএসজি অধ্যায় শেষ হয়েছে মেসির। পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন গত শনিবারই। ৩০ জুন পর্যন্ত কাগজে-কলমে পিএসজির খেলোয়াড় ছিলেন মেসি। পিএসজি ছাড়ার আগেই মেসিকে পাওয়ার জন্য উদগ্রীব ছিল বড় বড় ক্লাবগুলো।

এর মধ্যে ছিল তার পুরোনো ঠিকান বার্সেলোনা। এছাড়া আর্জেন্টাইন এ সুপার স্টারকে পেতে বছরে ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা) পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছিল সৌদি ক্লাব আল হিলাল।
এর আগে ন্যু ক্যাম্পে ফেরার ইচ্ছার কথাও জানান মেসি। বার্সেলোনায় যেতে চান বলে সৌদি ক্লাবটিকে আরও একটি বছর অপেক্ষা করতেও বলেন। তবে বার্সা বা আল হিলাল- কারও আশাই পূর্ণ হলো না। মাঝখানে বাজির ঘোড়া জিতে নিলো ইন্টার মিয়ামি।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পর থেকেই মেসিকে পেতে ঝাঁপিয়েছিল আল হিলাল। অন্য দিকে, বার্সেলোনাও মেসিকে ফিরে পেতে আগ্রহী ছিল। বার্সা সভাপতি নিজে উদ্যোগী হয়েছিলেন। মেসির বাবা তথা এজেন্ট জর্জ মেসির সঙ্গে ঘন ঘন বৈঠক করেছেন। নিজের পুরনো ক্লাবকে নাকি ১০ দিন সময় দিয়েছিলেন লিয়ো। মেসিকে চাইলেও তাঁর দাবি মতো টাকার ব্যবস্থা করতে পারছিলেন না বার্সা সভাপতি। সৌদির ক্লাবটির টাকার সমস্যা ছিল না। সৌদির পর্যটন দফতরের প্রচার দূতও তিনি। তবু, রোনাল্ডোর সঙ্গে পুরনো দ্বৈরথের সম্ভাবনা ফুটবলার মেসিকে আকৃষ্ট করল না।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...