Saturday, May 16, 2026

বিয়ের আগেই পরিবার নিয়ে পথে! মোদি সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাঘব

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই পাকাপাকিভাবে চার হাত এক হতে চলেছে রাঘব চাড্ডা (Raghav Chada) ও অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। যদিও ইতিমধ্যে দুজনের বাগদান পর্ব (Engagement Ceremony) শেষ হয়েছে। কিন্তু এমন আবহে আচমকাই বিপাকে পড়লেন আম আদমি পার্টির (AAP) রাজ্যসভার সদস্য রাঘব। জানা গিয়েছে, রাজ্যসভার সচিবালয় রাঘবের জন্য যে বাংলো বরাদ্দ করেছিল তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তার জেরেই বিয়ের আগে বেশ বিপাকে পড়েছেন আপ নেতা। রাঘবের অভিযোগ, কেন্দ্রীয় সরকার (Central Government) বাংলো (Bungalow) বাতিল করে নাগরিক অধিকার লঙ্ঘন করেছে।

জানা গিয়েছে, রাজ্যসভার সচিবালয় আপ নেতার জন্য যে বাংলো বরাদ্দ করেছিল, সাধারণত তা পেয়ে থাকেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীরা। পরে টাইপ-VI বাংলো বরাদ্দ হয় তাঁর জন্য। কিন্তু পরে জানানো হয়, ওই বাংলোর পাওয়ার কোনও যোগত্যা নেই রাঘবের। আর সেকারণেই বাতিল করা হয়েছে রাঘবের সরকারি বাসভবন। আর এরপরই পরিস্থিতি আশানুরূপ না হওয়ায় পরিস্থিতির চাপে পড়ে আদালতের দ্বারস্থ হলেন পরিণীতির হবু স্বামী। রাঘবের অভিযোগ, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে বিজেপি। তবে রাজ্যসভার সচিবালয় সূত্রে খবর, রাঘব বর্তমানে Type-V-র যোগ্য। আর সেকারণেই তাঁর পুরনো সরকারি বাসস্থান বাতিল করে দেওয়া হয়েছে। তবে এরপরই বেজায় চটেছেন তরুণ এই রাজনীতিবিদ। আর বাংলো বাতিলের নোটিশ পাওয়া মাত্রই পাটিয়ালা হাউস কোর্টের (Patiala House Court) দ্বারস্থ হয়েছেন রাঘব। আগেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) কাছে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছিলেন আপ নেতা। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ। যদিও এখনও পর্যন্ত মাথার উপর সরকারি ছাদ ফেরার সম্ভাবনা দেখা যায়নি। তবে পাটিয়ালা হাউস কোর্ট জানিয়েছে, এই বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ১০ জুলাই।

তবে আপ সাংসদ সাফ জানিয়েছেন, তাঁর জন্য যেভাবে বাংলো বরাদ্দ করা হয়েছিল সেই একইভাবে বরাদ্দ বাংলোয় অনেকেই রয়েছেন। কিন্তু তাঁদের সরকারি বাসভবন বাতিল করা হয়নি। পাশাপাশি আদালতে ক্ষতিপূরণ (Compensation) হিসেবে সাড়ে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন রাঘব।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...