Monday, May 4, 2026

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট, গণনা ১১ জুলাই

Date:

Share post:

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার (State Election Commissioner) হিসেবে দায়িত্ব নেওয়ার পরই পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিনক্ষণ ঘোষণা করলেন রাজীব সিনহা (Rajiv Sinha)। দায়িত্ব নেওয়ার পরই সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজীব সিনহা। তারপর আজ, বৃহস্পতিবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন তিনি। পাশাপাশি দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong)-এ একই দিনে দ্বিস্তর পঞ্চায়েত ভোট। অর্থাৎ একদফাতেই হবে গণনা সম্ভাবনা ১১ জুলাই। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার করেই ভোটের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

রাজ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে লাগু হয়ে গেল পঞ্চায়েত ভোটের আদর্শ আচরণ বিধি। আগামিকাল, শুক্রবার ৯ জুন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন জমা দেওয়ার শেষদিন ১৫ জুন। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২০ জুন। ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে।

রাজ্য পুলিশ দিয়েই পঞ্চায়েত ভোট করানোর ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই জানা যাচ্ছে। কয়েকদিনের মধ্যে সর্বদল বৈঠক ডাকবেন রাজ্য নির্বাচন কমিশন।

 

 

 

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে