Tuesday, March 3, 2026

আদর্শ আচরণবিধি জারি, বঙ্গে রোজগার মেলা বন্ধের নির্দেশ কমিশনের

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের(Panchayet Election) দিন ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। এদিকে বঙ্গে ১৩ জুন থেকে চালু হওয়ার কথা প্রধানমন্ত্রী রোজগার মেলা(Rojgar Mela)। আদর্শ আচরণবিধির অনুযায়ী এই মেলা বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন(Election Commission)। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন শেষ হওয়ার পর ফের এই মেলা করা যাবে।

সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৮ জুলাই পঞ্চায়েতের ভোট গ্রহণ। ফলে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে বাংলায়। এই মুহূর্তে আর রাজ্যে রোজগার মেলা করতে দেওয়া সম্ভব নয়। নির্বাচন শেষ হলে ফের রোজগার মেলা চালু করা যেতে পারে। উল্লেখ্য, আগামী ১৩ জুন রাজ্যে রোজগার মেলা হওয়ার কথা ছিল। শোনা গিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গসফরে এসে রোজগার মেলায় যোগ দিতে পারেন। রোজগার মেলাকে গেরুয়া শিবির প্রচারের হাতিয়ার করতে পারে বলেই মনে করেছিল রাজনৈতিক মহল। তবে তারই মাঝে নির্বাচন কমিশনের নির্দেশে কিছুটা হতাশ পদ্মশিবির।

spot_img

Related articles

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...

নাম নেই চূড়ান্ত SIR তালিকায়! আতঙ্কে জলপাইগুড়িতে আত্মঘাতী মোমো বিক্রেতা 

উৎসবের সকালে শোকের ছায়া জলপাইগুড়িতে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ।...

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...