Saturday, May 16, 2026

শুভেন্দুর সূত্র ষড়যন্ত্রমূলক মস্তিষ্কের কোষ! কেন এমন বললেন কুণাল?

Date:

Share post:

পুলিশের পোশাক পরিয়ে নাকি সিভিক ভলান্টিয়ারদের পঞ্চায়েত ভোটের কাজে লাগানো হবে। এবং তাতে তৃণমূলের ক্যাডারের ভূমিকা নেবে। বিশ্বস্ত সূত্র এমনটাই নাকি জানতে পেরেছেন বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সিভিক ভলান্টিয়ারদের যাতে চিহ্নিত করা না যায় সেই কারণে জন্য তাদের বিভিন্ন জেলার মধ্যে আদান-প্রদান করা হবে। শনিবার এমনই সব অভিযোগ করে টুইট করেছেন শুভেন্দু।

টুইটে শুভেন্দু লিখেছেন, “সিভিক ভলান্টিয়ারদের সংবেদনশীল জেলাগুলিতে পাঠান হবে। এই জেলাগুলির মধ্য রয়েছে জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমের মতো স্পৰ্শকাতর এলাকা।”

শুভেন্দুর এমন দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধী দলনেতাকে কটাক্ষ করে কুণাল বলেন, “শুভেন্দুর সূত্র হচ্ছে তার ষড়যন্ত্রমূলক মস্তিষ্কের কোষ। যখন থেকে পঞ্চায়েত নির্বাচন শিয়রে এসেছে, তখন থেকেই তিনি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মিথ্যাচার করছেন। তিনি ভুলে গিয়েছেন সাম্প্রতিক অতীতে বিজেপির ট্রাক রেকর্ড।”

কুণালের আরও সংযোজন, “মিস্টার অধিকারী কি সত্যিই মনে করেন অপ্রমাণিত আবেদনের মাধ্যমে জনমনকে প্রভাবিত করতে পারবেন?”

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...