Saturday, May 16, 2026

পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করতে সর্বদল বৈঠক ডাকলেন রাজ্য নির্বাচন কমিশনার

Date:

Share post:

পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করতে সর্বদল বৈঠক ডাকলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। ১৩ জুন এই বৈঠক ডাকা হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আগে সর্বদলীয় বৈঠক না ডাকা নিয়ে সরব হন বিরোধীরা। তবে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাজীব সিনহা জানান, বৈঠক যে করতেই হবে, তার কোনও নিয়ম নেই। তবে, শনিবার দুপুরেই সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

৮ জুলাই রাজ্য পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হতেই বিভিন্ন জায়গায় অশান্তি খবর সামনে এসেছে। এ নিয়ে শনিবার রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। এদিকে এদিন, রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপিও দেয় তারা। এই পরিস্থিতি সর্বদল বৈঠক ডাকলেন রাজ্য নির্বাচন কমিশনার।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...