Saturday, March 14, 2026

‘ব্রিজভূষণ-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে এশিয়ান গেমসে অংশগ্রহণ করব না’, বললেন সাক্ষীরা

Date:

Share post:

এশিয়ান গেমসের আগে বড় সিদ্ধান্ত নিল আন্দোলনকারী কুস্তিগিররা। ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নিলে তাঁরা কেউ এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন না। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল আন্দোলনকারী কুস্তিগিরদের তরফ থেকে। এদিকে প্রতিবাদী কুস্তিগিরদের দুই মুখ বজরং পুনিয়া ও সাক্ষী মালিক শনিবার দাবি করেছেন, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁদের উপর চাপ দেওয়া হচ্ছে।

এদিন হরিয়ানার শোনিপথে খাপ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বজরং-সাক্ষীরা। এরপর সাংবাদমাধ্যমকে সাক্ষী বলেন, “যে নাবালিকা কুস্তিগির ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে যৌন হেনস্তার অভিযোগ এনেছিল, তাকে চাপ দিয়ে বয়ান বদল করতে বাধ্য করা হয়েছে। ওর বাবা প্রচণ্ড চাপে উদ্বেগের মধ্যে রয়েছেন।প্রথমদিন থেকেই আমরা দাবি করেছি, অভিযুক্তকে গ্রেফতার ও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য। কারণ অভিযুক্ত অত্যন্ত শক্তিশালী। তদন্ত ও সাক্ষীকে প্রভাবিত করছে।”

সাক্ষী আরও বলেন, “যদি সব সমস্যা মিটে যায়, তাহলেই এশিয়ান গেমসে আমরা অংশগ্রহণ করব। যতদিন না পর্যন্ত সুবিচার পাচ্ছি, লড়াই চালিয়ে যাব।” বজরং বলেছেন, “খাপের মহাপঞ্চায়েত আজ সিদ্ধান্ত নিয়েছে যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দেওয়া তদন্তের সময়সীমা ১৫ জুনের পরে আন্দোলনের ভবিষ্যৎ কৌশল তৈরি করা হবে। আমরা ব্রিজভূষণের গ্রেফতারের দাবি থেকে পিছপা হইনি।”

আরও পড়ুন:WTC ফাইনাল, চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৬৪ রান ভারতের, রোহিতদের জয়ের জন‍্য দরকার ২৮০

 


 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...