Tuesday, May 12, 2026

মুক্তির আগেই ‘পাঠান’কে টেক্কা ‘আদিপুরুষ’-এর!

Date:

Share post:

বলি বাদশাকে (Shahrukh Khan) হারাতে তৈরি প্রভাস (Prabhash)। আর বক্স অফিস কাঁপাতে তৈরি ওম রাউত পরিচালিত ‘ আদিপুরুষ’। ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক যেন নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সিনেমার প্রচারে তার বিন্দুমাত্র প্রভাব পড়তে দেননি নির্মাতারা। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ থেকে শুরু করে চুম্বন বিতর্ক, তবুও নিজের মতো করে দাপিয়ে প্রিরিলিজ ব্যাটিং করে চলেছে আদিপুরুষ (Adipurush)। আর এবার বলিউডের অন্যতম সুপারহিট মুভি ‘পাঠান’কে (Pathan) টেক্কা দিতে পারে এই ছবি বলেই অনুমান করা হচ্ছে।

আগামী ১৬ জুন মুক্তি পেতে চলেছে ওম রাউত পরিচালিত প্রভাস – কৃতি – সইফ অভিনীত ‘আদিপুরুষ’। ১১ জুন থেকে শুরু হয়ে গেল ছবির টিকিটের অগ্রিম বুকিং। দেশ জুড়ে মোট ৫৫০০ স্ক্রিনে ‘পাঠান’ মুক্তি পেয়েছিল । সেখানেও এগিয়ে ‘আদিপুরুষ’। প্রায় ৬৫০০ স্ক্রিনে এই সিনেমা মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে চার হাজার স্ক্রিনে মুক্তি পাবে ছবির হিন্দি ভার্সন। মুক্তির আগেই স্যাটেলাইট স্বত্ব, ডিজিটাল স্বত্ব ইত্যাদি বিক্রি করে প্রায় ২৪৭ কোটি টাকা তুলে নিয়েছে । দক্ষিণ ভারতে ছবি মুক্তি এবং তার ব্যবসার আনুমানিক পরিসংখ্যান যে হিসেব দিচ্ছে তার থেকে মনে করা হচ্ছে যে ইতিমধ্যেই ঘরে এসেছে প্রায় ১৮৫ কোটি টাকা। অর্থাৎ ছবি মুক্তির আগেই প্রায় ৮৫ শতাংশ টাকা উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এমনিতে ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’ খুব একটা বেশি দর্শক টানতে পারছে না। অন্যদিকে আবার কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান অভিনীত ‘সত্যপ্রেম কি কথা’ ছবি মুক্তি পেতে আরও সপ্তাহ দুয়েক বাকি আছে। তাহলে কি ফাঁকা মাঠে গোল দেওয়ার এই সুযোগ কাজে লাগিয়ে ‘পাঠান’কে মাঠের বাইরে পাঠিয়ে দেবে ‘আদিপুরুষ’? সেই হিসেব কষছে বক্স অফিস।

 

Related articles

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...