Monday, March 16, 2026

চিনকে টপকে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত!

Date:

Share post:

চিনকে টপকে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসাবে জায়গা করে নিল। রাষ্ট্রসঙ্ঘের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১৪২.৮৬ কোটি, এদিকে চিনের জনসংখ্যা ১৪২.৫৭ কোটি।

এই প্রথমবার ভারত সর্বাধিক জনবহুল দেশের তালিকায় শীর্ষে উঠে এল। জন্মহার কমে যাওয়া এবং শ্রমশক্তির বয়স বাড়ার কারণে চিনে জনসংখ্যা কমেছে। ভারতে ২০১১ সালে শেষবারের মতো জনগননা করা হলেও ১০ বছর পর অর্থাৎ ২০২১ সালে করোনা অতিমারির জন্য তা করা যায়নি।

রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম। জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬২ বছর বয়সী। মাত্র সাত শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।
ওয়াকিবহাল মহলের মতে, আগামী তিন দশক ভারতে জনসংখ্যা ১৬৫ কোটিতে পৌঁছাবে এবং তারপরে তা হ্রাস পেতে শুরু করবে। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে প্রাথমিক অনুমান, ২০২৩ সালের মাঝামাঝি বিশ্বে জনসংখ্যা ৮.০৪৫ বিলিয়ন হবে।

এদিকে ভারতের তুলনায় চিনা নাগরিকদের গড় বয়স অনেকটা বেশি। চিনে গড়ে মহিলারা বাঁচেন ৮২ বছর, পুরুষরা বাঁচেন ৭৬ বছর। এদিকে ভারতে গড়ে মহিলারা বাঁচেন ৭৪ বছর এবং পুরুষরা বাঁচেন ৭১ বছর। এদিকে ভারতের জনসংখ্যার সিংহভাগ যুব সম্প্রদায়ের হওয়ায় তা ভারতীয় অর্থনীতিকে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...