Wednesday, May 20, 2026

শিয়রে বিপর্যয়! কবে, কোথায় ল্যান্ডফল?

Date:

Share post:

আরও শক্তি বাড়িয়ে এ বার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে ‘বিপর্যয়’। মৌসম ভবনের তরফে এই সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় রবিবার অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর সেটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে।

আরও পড়ুন:ধেয়ে আসছে বিপর্যয়! কোথায়, কবে বৃষ্টি?
মৌসম ভবনের বুলেটিনে জানানো হয়েছে, ঘণ্টায় ৫ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। আপাতত সেটি মুম্বই থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মৌসম ভবন সূত্রের খবর, ‘বিপর্যয়’ যেহেতু অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, তাই পরে শক্তিক্ষয় না হলে ঘণ্টায় ১১৮-১৬৫ কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়তে পারে সেটি।
জানা গেছে, আগামী ১৫ জুন ভূপৃষ্ঠে আছড়ে পড়বে ‘বিপর্যয়’। গুজরাত ও পাকিস্তানের মধ্যবর্তী মান্ডবি এলাকায় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে।এর জেরে আগামী বৃহস্পতিবার পাকিস্তান এবং গুজরাটের কচ্ছ এব‌ং সৌরাষ্ট্র উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এটি। তার পর অভিমুখ না বদলালে, অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে গুজরাট এবং পাকিস্তান উপকূলেই আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’। তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।


এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কর্নাটক, গোয়া এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার এবং সোমবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিমি। গুজরাট, কেরল, কর্নাটক, লক্ষদ্বীপে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুজরাটে তিতহাল সৈকত ১৪ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...