Saturday, May 16, 2026

পঞ্চায়েত ভোটে নেওয়া বাসের ভাড়া বাড়ানোর দাবি বেসরকারি বাস মালিকদের

Date:

Share post:

রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে প্রচুর বাসের প্রয়োজন হয় নির্বাচন কমিশনের। সে কারণে সরকারি এবং বেসরকারি বাস ভাড়া নেয় কমিশন। কিন্তু এ বার বাস ভাড়া নিয়ে নির্বাচন কমিশন-সহ রাজ্য প্রশাসনের উপর চাপ বাড়াতে আসরে নেমেছেন বেসরকারি বাস মালিকরা। নিজেদের দাবির পক্ষে যুক্তি সাজিয়ে পরিবহণ দফতরকে চিঠি দিয়েছে দু’টি বেসরকারি বাস মালিক সংগঠন। সেই চিঠিতে ভোটের কাজে বাসগুলির ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়েছে।

তাঁদের যুক্তি, গত কয়েক বছরে ডিজেল এবং পেট্রোলের দাম লাগামছাড়া বেড়েছে। ভোটের কাজে গাড়ি ভাড়া দেওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ। তাই পরিস্থিতি বিবেচনা করে কমিশন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিক।
সম্প্রতি পরিবহণ দফতরে নিজেদের দাবিসনদ জমা দিয়েছেন সিটি সাবার্বান বাস সার্ভিসেস।
সংগঠনের বক্তব্য, বাস ভাড়া দেব, কিন্তু নির্বাচন কমিশন এবং পরিবহণ দফতরের আমাদের দাবিগুলিও খতিয়ে দেখা উচিত। কারণ, বাস চালানোর খরচ দিন দিন বেড়েছে।
প্রসঙ্গত, এত দিন পর্যন্ত বেসরকারি কোনও বাস ভাড়ায় নিলে নির্বাচন কমিশন দিন প্রতি ২৩০০ টাকা পর্যন্ত ভাড়া দিত। সংগঠন সেই ভাড়া বাড়িয়ে দিন প্রতি ৩ হাজার টাকা করার দাবি জানিয়েছে।
গত এপ্রিল মাসে এই বিষয়ে পরিবহণ দফতরে একটি ডেপুটেশন জমা দিয়েছিল জয়েন্ট কাউন্সিল অফ সিন্ডিকেট। সেই ডেপুটেশনে মোট সাতটি দাবির উল্লেখ করা হয়েছিল। সে ক্ষেত্রে দৈনিক বাস ভাড়া সাড়ে ৩ হাজার টাকা করার দাবি জানানো হয়েছিল। পাশাপাশি প্রতি দিন বাসের তিন জন করে শ্রমিককে ৩০০ টাকা করে খোরাকি দেওয়ার আবেদন করেছিল বাস সিন্ডিকেট।

এরই পাশাপাশি তাদের দাবি, নির্বাচন কমিশনের অধীনে থাকাকালীন ডিজেল ও মোবিল সরবরাহের দায়িত্ব রাজ্য সরকার নিক। এমনকি, বাস ভাড়ার ৭৫ শতাংশ অগ্রিম দিতে হবে। ভোট প্রক্রিয়া মিটে গেলে ১৫ দিনের মধ্যে বাকি বকেয়া মিটিয়ে দিতে হবে।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...