Friday, June 26, 2026

পাঁচতলা থেকে নীচে শিশু, তারপর…

Date:

Share post:

কথায় বলে ‘জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে’। তাই বোধহয় অদৃষ্টের লিখনেই পাঁচতলা থেকে নীচে পড়েও এক অবিশ্বাস্য কাণ্ড ঘটল একরত্তির সঙ্গে। শনিবার তাঁর জীবনের শেষ দিন হতে পারত কিন্তু ঘটল মিরাকেল। তাইতো অত উঁচু থেকে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল চার বছরের দেবশি সাহানি (Debashi Sahani)। মহারাষ্ট্রের (Maharastra) পালঘর জেলার ভিরার এলাকার ঘটনা রীতিমতো ভাইরাল। সেখানে এক সুবিশাল অট্টালিকার সংস্কার কাজ চলাকালীন আচমকা বিপত্তি। আচমকাই পাঁচতলা থেকে নীচে পড়ে যায় ৪ বছরের একটি শিশু কন্যা! তারপর সেই অবাক করা কাণ্ড।

দুর্ঘটনার সময় বিল্ডিংয়ের নীচে বসে ছিলেন ২৮ বছরের শিবকুমার জয়শোয়াল নামে এক যুবক। শিশু উপর থেকে সোজা তাঁর কোলে গিয়ে পড়ে। তাই সামান্য আঘাত লাগলেও আপাতত সুস্থ আছে শিশু। এরপর থেকেই শিশুর আত্মীয়রা ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। চিকিৎসকেরা বলছেন অত উঁচু থেকে পড়লে কোনও মানুষেরই বাঁচার কথা নয়। কিন্তু সত্যি যেন ম্যাজিক হয়েছে শনিবার।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...