Friday, March 13, 2026

দলবদলের মরশুমে বড় ঘোষণা ইস্টবেঙ্গলের, লাল-হলুদে বোরজা

Date:

Share post:

আসন্ন মরশুমের জন‍্য একের এক ফুটবরার নাম ঘোষণা করছে ইস্টবেঙ্গল এফসি। গত শনিবারই দলের প্রথম ফুটবলার নন্দকুমারের নাম ঘোষণা করে লাল-হলুদ। আর এদিন আগামী মরশুমের জন‍্য বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। দলবদলের মরশুমে ইস্টবেঙ্গলে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার বোরজা হেরেরা গঞ্জালেজ। এক বছরের চুক্তিতে লাল-হলুদে আসলেন তিনি।

লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছ্বসিত বোরজা। তিনি বলেন,” হায়দরাবাদ এফসি-র সঙ্গে একটা ভালো মরশুমের পর আমি কলকাতায় খেলতে চলেছি এবং লাল-হলুদ জার্সিতে খেলতে চলেছি। আমরা সবাই ইস্টবেঙ্গলের ইতিহাস সম্পর্কে অবগত, তাই যখন আমি এই ক্লাবের অংশ হওয়ার প্রস্তাব পেলাম, তখন আমাকে দুবার ভাবতে হয়নি। আমি কলকাতা ডার্বিতে খেলার জন্যও মুখিয়ে রয়েছি। আমি যা শুনেছি, এশিয়ার সবচেয়ে বড় ডার্বিগুলির মধ্যে এটি অন্যতম। আমি কোচ কার্লোস কুয়াদ্রাত, ইমামি গ্রুপ এবং ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য।”

বোরজার দলে যোগ দেওয়া নিয়ে কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, “বোরজা আমাদের দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। গত মরশুমে হায়দরাবাদ এফসি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল বোরজা। আমি নিশ্চিত যে ওর পারফরম্যান্স আমাদের অনেক ভাবে সাহায্য করবে।”

আরও পড়ুন:আইসিসির বড় সিদ্ধান্ত, সোশ্যাল মিডিয়ায় ক্যাচ নিয়ে প্রশ্ন তোলায় শাস্তি শুভমনকে, জরিমানা টিম ইন্ডিয়ার

 

spot_img

Related articles

উন্নয়নের খতিয়ান দিতে গিয়েও ‘না’! চেয়েও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেল না তৃণমূল

রাজ্যের আদিবাসী ও জনজাতি উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের ‘রিপোর্ট কার্ড’ পেশ করতে চেয়েও রাষ্ট্রপতির দেখা পেলেন না তৃণমূল সাংসদেরা।...

বিধানসভা ভোটে নজিরবিহীন নজরদারি: কয়েক গুণ বাড়ছে পর্যবেক্ষক, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। রাজ্যের প্রতিটি বুথে স্বচ্ছতা বজায়...

বাংলার জনজাতি উন্নয়নকে উপেক্ষা করে কেন আক্রমণ? রাষ্ট্রপতির কাছেই উত্তর চায় তৃণমূল 

গত তিন দশকের বাম আমলের অচলাবস্থা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলার আদিবাসী ও অনগ্রসর জনজাতিদের উন্নয়ন আজ এক...

“বার অ্যাসোসিয়েশন কি মানুষের স্বার্থে মামলা লড়ে?” হাইকোর্টে প্রশ্ন তুলে বিরোধীদের নিশানা কল্যাণের

দীর্ঘ ১১ মাসের আইনি লড়াই ও টানাপড়েন শেষে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানি শেষ হল কলকাতা...