Saturday, March 14, 2026

নিয়োগ দু.র্নীতিকাণ্ডে এবার শিক্ষাসচিবকে জিজ্ঞাসাবাদ! লক্ষ্মীবারই নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির চেষ্টা বিরোধীদের। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। আর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে জোর করে অশান্তির চেষ্টা বিজেপির (BJP)। চলতি বছর পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের বড় হাতিয়ার নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে একের পর এক হেভিওয়েটকে হেনস্থা করা হচ্ছে। আর এমন আবহে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে (Manish Jain) জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য ডেকে পাঠাল সিবিআই (CBI)। বৃহস্পতিবারই নিজাম প্যালেসে (Nizam Palace) তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এসএসসি (SSC) নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে তাঁকে জেরা করতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা এমনটাই সূত্রের খবর।

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতেই বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করা হল শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে। সিবিআই সূত্রে খবর, উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে মণীশের স্বাক্ষর পেয়েছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। মূলত সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি জানতে চাওয়া হবে, মূলত কার নির্দেশে কাজ করত এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটি? এছাড়া তাদের কাজ কারা নিয়ন্ত্রণ করত? কেন মেধাতালিকায় স্বচ্ছতা ছিল না তাও বিস্তারিতভাবে শিক্ষাসচিবের জানতে চাওয়া হতে পারে বলে সূত্রের খবর।

তবে অন্যদিকে, ইডির দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সূত্রেই তারা মণীশ জৈনের যোগসাজশের কথা জানতে পেরেছে। পাশাপাশি ভুয়ো চাকরিপ্রার্থীদের যে ইন্টারভিউ হয়েছিল তা মণীশ বন্দোবস্ত করেছিলেন বলে চার্জশিটে উল্লেখ রয়েছে। এছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেদিন আদালতে এই চার্জশিট জমা দেয়, সেদিন বিভিন্ন বিষয়ের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল বিকাশ ভবন থেকেই। যাতে সরাসরি যোগাযোগ ছিল মণীশ জৈন সহ একাধিক আধিকারিকের।

 

 

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...