Saturday, March 14, 2026

অ.শান্ত ক্যানিং! বাঁশ-লাঠি নিয়ে সং.ঘর্ষ! গু.লিবিদ্ধ তৃণমূল কর্মী, আট.ক ১৪

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের মনোনয়কে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত ক্যানিং। এদিন সকাল থেকে তৃণমূল নেতা শৈবাল লাহিড়ীর নেতৃত্বে হাসপাতাল মোড়ে ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে তৃণমূল। তা থেকেই অশান্তি ছড়ায় এলাকায়। ব্যাট ও উইকেট নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী।তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর।এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে আটক করেছে পুলিশ।এলাকায় এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।


আরও পড়ুন:মনোনয়ন জমা নিয়ে ফের অ.শান্ত ভাঙড়! ফা*টল তৃণমূল কর্মীর মাথা
বহিরাগত দুষ্কৃতী মনোনয়নে বাধা দিতে পারে, এই আশঙ্কায় সকাল থেকে শুরু হয় তৃণমূলের পথ অবরোধ। ১৪৪ ধারা অগ্রাহ্য করে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে এই অবরোধ চলতে থাকে। পরে রণক্ষেত্রের চেহারা নেয় ক্যানিং হাসপাতাল মোড়। মনোনয়ন জমা করতে আসা এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ওঠে। ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে। সুনীল হাওলাদার নামে ওই ব্যক্তি জানান, তিনি মাদার তৃণমূলের সমর্থক। এদিন মনোনয়ন জমা দিতে এসেছিলেন।

সংঘর্ষ ঠেকাতে ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে পুলিশবাহিনী লাঠি নিয়ে তেড়ে যায়।পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের ঘায়ে জখম হন এসডিপিও-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। গন্ডগোলের ছবি তুলতে গেলে মারধর করা হয় তাঁদের। পরে আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

 

 

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...