Sunday, March 1, 2026

শাহরুখের গালে হঠাৎ চুমু, মহিলা ফ্যানের প্রেমের ঠ্যালায় ভাই*রাল কিং খান

Date:

Share post:

বিনা অনুমতিতে চুমু খেলে ঠিক কী শাস্তি হয়। দুবাইয়ের মাটিতে যে কাণ্ড ঘটালেন কিং খানের (Shahrukh Khan) মহিলা ভক্ত তারপর নেট মাধ্যমে এটাই জানতে চাইছেন সকলে। আসলে বলি বাদশা যেভাবে রোম্যান্সের নতুন অধ্যায় রচনা করেছেন তাতে তাঁকে দেখলে নিজের প্রেম আটকে রাখা মুশকিল। ঠিক সেই ঘটনাই ঘটল দুবাইয়ের (Dubai)বুকে। অনুরাগীদের প্রতি প্রেম জাহির করতে শাহরুখের জুড়ি মেলা ভার! কিন্তু এভাবে প্রকাশ্যে প্রেম ফিরে পাওয়া দেখে অবাক নেট দুনিয়া।

মঙ্গলবার দুবাইতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাদশা। ‘অল ব্ল্য়াক লুক’-এ হাজির তিনি, কালো শার্ট, প্যান্ট আর ব্লেজারে কেতাদুরস্ত বাদশার সঙ্গী তাঁর ম্যানেজার পূজা দাদলানি এবং বডিগার্ডরা। নিজের স্টাইলে সকলের সঙ্গে কুশল বিনিময় করছিলেন তিনি। পাশাপাশি ‘জবরা ফ্যান’দের সেলফির আবদারও হাসিমুখে পূরণ করছিলেন শাহরুখ। হঠাৎ করে এক তরুণী শাহরুখকে জাপটে ধরে তাঁর গালে চুমু খেয়ে ফেলেন। ব্যাস মুহূর্তেই সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়ে স্যোশাল মিডিয়ায় (Social Media)ভাইরাল। শাহরুখ খান হাসিমুখেই ফ্যানের এই ভালোবাসা গ্রহণ করেন। আর ঐ তরুণী আনন্দে আত্মহারা। বোঝাই যাচ্ছিল শাহরুখের গালে চুমু এঁকে নিঃসন্দেহে সার্থক ওই মহিলার দিন।

তবে নেটিজেনরা এই নিয়ে সমালোচনা করতে ছাড়েননি। শাহরুখ কোনও মন্তব্য না করলেও স্যোশাল মিডিয়া বলছে এভাবে বিনা অনুমতিতে কোনও মানুষকে বিব্রত করা একেবারেই উচিত নয়। অনেকেই বলছেন সেলেব্রিটিদের ভালোবাসা এক জিনিস, আর বিনা অনুমতিতে তাঁদের পার্সোনাল স্পেসে ঢুকে পরা আরেক বিষয়। এটাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়।

 

spot_img

Related articles

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...