Sunday, June 14, 2026

ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হবে আগামী ৬ জুলাই

Date:

Share post:

প্রথমে ঠিক ছিল আগামী ৪ জুলাই নির্বাচন হবে ভারতীয় কুস্তি ফেডারেশনের। এ বিষয়ে যাবতীয় কাজকর্ম শুরু করেছিলেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা। বুধবার বৈঠকের পর ঘোষণা হল, দুদিন পিছিয়ে আগামী ৬ জুলাই হবে কুস্তি সংস্থার নির্বাচন। যে নির্বাচনে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংহ বা তাঁর পরিবারের কেউ অংশ নিতে পারবেন না। জম্মু ও কাশ্মীর উচ্চ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি তথা জাতীয় কুস্তি সংস্থার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মহেশ মিত্তল কুমার এই বিজ্ঞপ্তি জারি করেছেন।

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। ফেডারেশনের এই নির্বাচনকে পরিচালনা করার জন্য দায়িত্ব পেয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রধান বিচারপতি মহেশ মিত্তাল কুমার। তাঁকে এই দায়িত্ব দিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।যতদিন না কুস্তি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন নির্বাচনের যাবতীয় কাজের বিষয়-সহ সমস্ত সিদ্ধান্ত মহেশ মিত্তাল আলোচনা করবেন কুস্তি ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সঙ্গে।অবশ্য এই মুহূর্তে কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের পাশাপাশি তাঁর পুত্রও অফিশিয়াল পদে আসীন রয়েছেন।উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁকে অপসারণ ও গ্রেফতারের দাবি জানিয়েছিলেন জাতীয় কুস্তিগীররা। দীর্ঘ দেড়মাস ধরে দিল্লির যন্তর-মন্তরের সামনে এই আন্দেলান করেছিলেন তাঁরা।তাঁদের এই আন্দোলনে দেশের ক্রীড়াবিদদের পাশাপাশি সমর্থন জানিয়েছিলেন বিদেশের ক্রীড়াবিদরাও। এছাড়া দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতারা আন্দোলনরত কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে কঠোর সমালোচনা করেছিলেন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...