Saturday, March 14, 2026

“গড নাকি ফ্রডের কাজ?” ডাবল ইঞ্জিন গুজরাতে সেতু বিপর্যয়ে বিজেপিকে নিশানা অভিষেকের

Date:

Share post:

ফের ভেঙে পড়ল সেতু। ফের সেই নরেন্দ্র মোদি-অমিত শাহদের বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন গুজরাত! এমন ঘটনায় প্রশ্নের মুখে গুজরাত সরকার। ”গড নাকি ফ্রডের কাজ?” অর্থাৎ “ঈশ্বরের কাজ নাকি প্রতারণার কাজ?” ট্যুইটে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:এসি বিকল রাজভবনে! মুশকিল আসানে নবান্ন

দু’দিকে দুটি গ্রাম। আর মাঝখান দিয়ে বইছে নদী! গুজরাতের তাপি জেলায় মাইন্ধোলা নদীর উপরে একটি সেতু তৈরি করা হয়েছিল। খরচ ২ কোটি। বুধবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। সেতু-বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ১৫ জন গ্রামবাসী। সরকারি ইঞ্জিনিয়ার নীরর রাঠোর জানিয়েছেন, “ঘটনার তদন্ত করা হবে। তারপরেই সেতু ভাঙার প্রকৃত কারণ জানা যাবে”।

এর আগে গতবছর গুজরাত বিধানসভার ঠিক আগে গত বছরের ৩০ অক্টোবর ভেঙে পড়েছিল মোরবিতে মাছু নদীর উপরে ঝুলন্ত সেতুটি, তাও আবার তাও মেরামতির ৫ দিনের মাথায়! সেই দুর্ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ১৩৫ জন।

অন্যদিকে, গুজরাত উপকূলের ধেয়ে আসছে ঘূর্ণিঝড়ের বিপর্যয়। এর আগে ভূমিকম্প হল কচ্ছের ভাচাউ এলাকায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৫।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...