Saturday, March 14, 2026

নির্বিঘ্নে সম্পন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব

Date:

Share post:

মাস ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব (Nomination Files)। বিগত ৬ দিনে লক্ষাধিক প্রার্থী ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন পদে মনোনয়ন জমা দিয়েছেন। শীর্ষস্তর থেকে অনুমোদন পাওয়া প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দু-তিনটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর ঠিকঠাক মিটেছে মনোনয়নপর্ব। যদিও বিরোধীদের নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত মোট ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পুলিশ কড়া হাতে সমস্ত পরিস্থিতি সামাল দিয়েছে। তবে শেষদিনের মনোনয়নপর্ব দেখে রাজনৈতিক মহলের মতে, বিরোধীরা কার্যত নির্বাচনী লড়াই থেকে ছিটকে গিয়েছে। প্রায় ৭৩ হাজার বুথে প্রার্থী জোগাড় করতে না পেরে বিরোধীদের বর্তমান আশ্রয়স্থল মিডিয়া ও আদালত। আর সেখানে তৃণমূল কংগ্রেস ৭৩ হাজার বুথে প্রার্থী দিয়েছে। তবে দল সাফ জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালানো হবে। আর বিরোধীরা উন্নয়ন না করে শুধুই কুত্সা ও ইডি (ED)-সিবিআইকে (CBI) হাতে রেখে প্রচার চালিয়ে যাবে।

 

 

 

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...