Saturday, March 14, 2026

হাইকোর্টের নির্দেশ মেনে চলবে কমিশন: রাজীব সিনহা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সঙ্গে কোন সংঘাত নয় বরং আদালতের নির্দেশ মতোই রাজ্যে পঞ্চায়েত ভোট পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। বৃহস্পতিবার এ কথা স্পষ্ট করে দেন নবনিযুক্ত রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election) নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল, স্পর্শকাতর জেলা এবং বুথ চিহ্নিত করে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করার জন্য। এর পরিপ্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আদালতের কাছে সময় চেয়ে নেয়।পাশাপাশি এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জিও জানানো হয়। এরপর বৃহস্পতিবার আদালতের তরফে কমিশনকে নির্দেশ দেওয়া হয়, রাজ্যের সমস্ত জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালতের এই নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর করার কথাও বলা হয়। আদালতের রায় ঘোষণার পরই মনে করা হচ্ছিল হয়তো এই সিদ্ধান্তের বিরোধিতা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নবনিযুক্ত কমিশনের রাজীব সিনহা জানিয়ে দিলেন কোনও বিরোধিতা নয়, আদালতের নির্দেশ মেনেই পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করা হবে।

এই বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়েছেন, বুথে বুথে চারজন করে কেন্দ্রীয় বাহিনী থাকলেও তৃণমূলের ভোট বাড়বে। তাঁর কারণ মানুষ ভোট দেবেন। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভয় পায় না, তাঁদের এই নিয়ে মাথাব্যথাও নেই। কেন্দ্রীয় সরকার যত বেশি করে কেন্দ্রীয় বাহিনী দেখাবে, মানুষ তত বেশি করে তৃণমূল কংগ্রেসের পাশে এসে দাঁড়াবে।”

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...