Saturday, April 4, 2026

ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল মোহনবাগান, রেকর্ড অর্থে বাগানে অনিরুদ্ধ : সূত্র

Date:

Share post:

আসন্ন মরশুমের জন‍্য শক্তিশালী দল গড়ছে মোহনবাগান সুপার জায়ান্টস। ফের ট্রান্সফার মার্কেটে ঝড় তুলল সবুজ মেরুন ক্লাব। ভারতীয় ফুটবলার তথা চেন্নাইয়ান এফসির তারকা ফুটবলার অনিরুদ্ধ থাপাকে সই করাতে চলেছে বাগান কর্তারা। আর সূত্রের খবর, রেকর্ড অর্থের বিনিময়ে মোহনবাগানে আসছেন অনিরুদ্ধ।

জানা যাচ্ছে, প্রতিবছর ৩ কোটি টাকার বিনিময় ৫ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করতে চলেছেন অনিরুদ্ধ। শুধু তাই নয় চেন্নাইয়ান থেকে অনিরুদ্ধ থাপাকে নেওয়ার জন্য ৩ কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হচ্ছে মোহনবাগানকে।

এদিকে অনিরুদ্ধ থাপা বাগানে আসায় উচ্ছ্বসিত বাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “আমি অনিরুদ্ধকে শেষ তিন বছর ধরে চিনি। তিনি চেন্নাইয়ান এফসি দলের অধিনায়ক ছিলেন। কিন্তু মোহনবাগানের হয়ে খেলা অন্যরকম হতে চলেছে। সমর্থকদের প্রত্যাশা, চাপ, ক্রমাগত পর্যবেক্ষণ তরুণ খেলোয়াড়দের উপর স্নায়ুচাপ সৃষ্টি করতে পারে। সেই কারণেই আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। থাপাকে সেই বিষয়টি মাথায় রাখতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...