Saturday, June 13, 2026

সাংবিধানিকভাবে হিং.সাকে নির্মূল করতে হবে, ভাঙড় পরিদর্শন করে বললেন রাজ্যপাল

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) মনোনয়ন পর্বে অশান্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। রাজনৈতিক হিংসায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। আজ, শুক্রবার ভাঙড় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। হিংসা বিধ্বস্ত বিজয়গঞ্জ বাজারে গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্থানীয় মানুষের সঙ্গে। বিশেষ করে ভাঙড়-২ নম্বর ব্লকে প্রায় ঘন্টাদুয়েক পরিদর্শন করেন আনন্দ বোস। বেশ কিছুটা অঞ্চল পায়ে হেঁটে পরিদর্শন করেন তিনি। যান বিডিও অফিসেও (BDO Office)।

ভাঙড় ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল স্পষ্ট করে দেন, নির্বাচনে হিংসা বরদাস্ত করা যাবে না। তাঁর কথায়, “এখানে কিছু জায়গায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রকৃত ঘটনা জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। বেশ কিছু জায়গায় বোমাবাজি হয়েছে। যে কোনও মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। নির্বাচনের প্রধান শত্রু সন্ত্রাস, সন্ত্রাসের নীরব মৃত্যু প্রয়োজন। সাংবিধানিকভাবে হিংসাকে নির্মূল করতে হবে।”

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করেন রাজ্যপাল। রাজ্যের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে রাজ্যপাল লেখেন, “শয়তানের খেলা শেষ হওয়া উচিত। বন্ধ হবে। পশ্চিমবঙ্গে শেষের শুরু হবে।”

 

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...