Friday, March 13, 2026

Australia: পার্লামেন্টে যৌ.ন নি.র্যাতনের অভি*যুক্ত নেতাকে পদত্যাগের নির্দেশ !

Date:

Share post:

সংসদের মধ্যেও নিরাপদ নন মহিলারা! অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের পার্লামেন্টে (Australian Parliament) মহিলা সেনেটরের যৌন নিগ্রহের শিকার হওয়ার অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার অস্ট্রেলিয়ার (Australia) অভিযুক্ত সেনেটরকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হল। ইন্ডিপেন্ডেন্ট সেনেটর লিডিয়া থর্প (Independent Senator Lydia Thorpe) সেনেটে ভাষণ দেওয়ার সময় রীতিমতো ভেঙে পড়েন। তিনি অভিযোগ করেন এই পার্লামেন্টেই তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। তারপরে একই দাবিতে সরব হন আরও দুই অজি সেনেটর। টানা তিনবার অভিযোগ পেয়ে অভিযুক্ত ডেভিড ভ্যানকে (David Van)তাঁরই দলের নেতা পিটার ডাটন পদত্যাগ করতে বলেন ।

লিবারাল দলের নেতা ডাটন বলেন, যত তাড়াতাড়ি স ম্ভব ডেভিড ভ্যানের পদত্যাগ করা উচিত। তিনি বলছেন দলীয় সদস্যপদ খারিজ করতে অনেকটা সময় লাগবে। তাই অভিযুক্তের উচিত নিজে থেকেই পদিত্যাগ করা। গোটা ঘটনায় যথেষ্ট অসন্তুষ্ট লিবারাল সেনেটর ডেভিড ভ্যান। তাঁর পদত্যাগের দাবি যেভাবে জোরালো হচ্ছে তা শুনে ভ্যান বলেছেন, “আমার বিরুদ্ধে যা অভিযোগ সেটা খুবই অসম্মানজনক।” যদিও তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেছেন লিডিয়া থর্প।

 

spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...