Thursday, May 14, 2026

তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর এএমএফআই-ডব্লিউবি ও অ্যাডামাসের

Date:

Share post:

তরুণ উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর করল অ্যাসোসিয়েশন অফ মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশনস – ওয়েস্ট বেঙ্গল (এএমএফআই-ডব্লিউবি) এবং অ্যাডামাস ইউনিভার্সিটি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস ছাড়াও ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর সৌভিক রায় চৌধুরী,অঞ্জন দাশগুপ্ত, এমডি, এএসএ মাইক্রোফিন্যান্স (ভারত) এবং এএমএফআই-ডব্লিউবি (AMFI-WB)-এর সচিব।


আরও পড়ুন:গরমে গলাবন্ধ কোট পরে বিরোধীদের মদত! রাজ্যপালকে তীব্র ক.টাক্ষ কুণালের, নি.শানায় রামধনু জোটও

চুক্তি অনুযায়ী, অ্যাডামাস বিশ্ববিদ্যালয় এএমএফআই-ডব্লিউবি-এর ‘নলেজ পার্টনার’ হিসেবে কাজ করার পাশাপাশি পেশাদার ও প্রযুক্তিগত সহায়তার ক্ষেত্রেও সমানভাবে কার্যকরী হবে। এই সহযোগিতার লক্ষ্য যে কেবলমাত্র রাজ্য জুড়ে তরুণ উদ্যোক্তাদের জ্ঞানের ব্যবধান পূরণ করা তাইই নয়, বরং কৃষি ও অ-কৃষি উভয় ক্ষেত্রেই সামগ্রিক উন্নয়নের প্রচার করার ক্ষেত্রেও তারা বিশেষ ভূমিকা নেবে। এছাড়া শিক্ষা-শিল্প সংযোগকেও উৎসাহিত করা এবং উদীয়মান প্রযুক্তির আদান-প্রদানকে সহজ করে তোলার দিকেও দুই অংশীদার বিশেষ নজর রাখবে।
এই মউ চুক্তির মাধ্যমে এএমএফআই-ডব্লিউবি এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়, ক্ষুদ্রঋণ সেক্টরে বৃদ্ধি, উদ্ভাবন এবং উদ্যোক্তা হওয়ার পথ প্রশস্ত করতে উদ্যোগী হয়েছে।অসিত মিত্র, সিইও, এএমএফআই-ডব্লিউবি -এর উপস্থিতিতে স্বাক্ষরিত হওয়া এই মউ চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসএ মাইক্রোফিনান্স (ভারত)-এর স্বাতী সিং,অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নবীন দাস, প্রো ভাইস-চ্যান্সেলর (কর্পোরেট আউটরিচ),দীপঙ্কর ভট্টাচার্য, প্রো ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উদ্ভাবন), চ্যান্সেলর অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সোমনাথ চ্যাটার্জি এবং স্কুল অফ স্মার্ট এগ্রিকালচার-এর ডিন ও অধ্যাপক সন্দীপ ব্যানার্জি।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...