Sunday, May 31, 2026

রাজ্য নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

Date:

Share post:

রাজ্য নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল। রাজীব সিন্হাকে রাজভবনে তলব সি ভি আনন্দ বোসের। গতকাল পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙড় পরিদর্শনে যান রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপে বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। শনিবার দুপুর ২টোয় রাজভবনে তাঁকে ডেকে পাঠিয়েছেন সি ভি আনন্দ বোস। ভোট পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশকে কেন্দ্র করে আইএসএফ-এর সঙ্গে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে ভাঙড়ে। বিরোধী দলগুলির অভিযোগ, কমিশন ‘নিষ্ক্রিয়’ ভূমিকা পালন করছে। এই আবহেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশনারের।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে বলে কলকাতা হাই কোর্টের যে নির্দেশ, তাকে চ্যালেঞ্জ করে শনিবারই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। শনিবার শীর্ষ আদালত বন্ধ থাকায় ‘ই-ফাইলিং’এর মাধ্যমে আবেদন জানানো হয়েছে।


 

Related articles

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...