Friday, June 26, 2026

কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিনহাটায় অশান্তি পাকানোর চেষ্টা নিশীথের

Date:

Share post:

মনোনয়ন শেষের পর এবার স্ক্রুটিনি পর্বে অশান্তির ছবি দেখা গেল কোচবিহারের দিনহাটায়(Dinhata)। এখানে সাহেবগঞ্জে বিডিও অফিসের সামনে চলল বোমাবাজি। রীতিমতো সংঘর্ষ হল তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে। ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল-বিজেপি। ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও(Nisith Pramanik)। তৃণমূলের(TMC) তরফে স্পষ্ট অভিযোগ তোলা হয়েছে, নিজের নিরাপত্তা বাহিনী নিয়ে বিডিও অফিস দখল করে অশান্তি পাকাচ্ছেন খোদ নিশীথ।

শনিবার সকাল থেকে দিনহাটার (Dinhata) সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে চাপা উত্তেজনা ছিল। স্ক্রুটিনি ঘিরে সেখানে তৃণমূল (TMC) সমর্থকরা বাড়তি জমায়েত করছিল বলে অভিযোগ করে বিজেপি। এই ইস্যুতেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সাহেবগঞ্জে বাড়তি পুলিশ, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। এরই মাঝে ঘটনাস্থলে প্রবেশ করেন নিশীথ প্রামাণিক। ওই এলাকায় ঢুকেই তিনি অভিযোগ করেন তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। এরপরই ওই এলাকায় ঢোকার চেষ্টা করে বিএসএফ। যদিও স্থানীয় পুলিশ আটকে দেয় বিএসএফের গাড়ি। এবং জানিয়ে দেওয়া হয়, এলাকার নিরাপত্তার দায়িত্ব পুলিশের, বিএসএফের নয়।

জানা যাচ্ছে, দিনহাটা ২ পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১২টি। তার মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। বিজেপি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অনেক আসনেই প্রার্থী দিতে পারেনি। তৃণমূলের অভিযোগ, সেই কারণেই স্ক্রুটিনি পর্বে পরিকল্পিতভাবে ঝামেলা বাঁধাচ্ছে গেরুয়া শিবির। তবে নিশীথের অভিযোগ, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। বিজেপি কর্মী, প্রার্থীদের উপর অকারণ অত্যাচার করছে। গোটা সাহেবগঞ্জেই এ নিয়ে উত্তেজনা চরমে। পাল্টা গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলে তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় জানান, “নিশীথ প্রামাণিক নিজের নিরাপত্তা বাহিনী নিয়ে সাহেবগঞ্জের বিডিও অফিসটি দখল করেছেন। তাঁর নেতৃত্বেই বোমাবাজি হয়েছে। তাঁরা পঞ্চায়েতের সব স্তরে মনোনয়ন দিতে পারেনি। তাই বিষয়টি ঘুরিয়ে দেওয়ার জন্য এসব নাটক করছেন নিশীথ প্রামাণিক।” পাশাপাশি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ওখানকার লোকজনই তো বলছে কেন্দ্রীয় বাহিনী বিডিও অফিসের সামনে অতিসক্রিয়তা দেখিয়েছে। নিশীথ আবার আমাদের বিরুদ্ধে কী বলবেন? তাঁরই দলের নেতা তো গিয়ে রাজভবনে দেখা করছেন। সুতরাং বোঝাই যাচ্ছে কারা কী করছে।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...