Sunday, May 17, 2026

রাজ্যপাল বিজেপির ক্যাডারের ভূমিকা পালন করছেন, আনন্দ বোসকে তোপ কুণালের

Date:

Share post:

পূর্ব নির্ধারিত সফরসূচি বাতিল করে ভাঙড়ের পর এবার ক্যানিং গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসব করে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যপাল বিরোধীদের হাতে রাজনীতি তুলে দেওয়ার অপচেষ্টা করছেন বলেই তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। পাশাপাশি নীতিগত জায়গা থেকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী কেন, তা নিয়েও প্ৰশ্ন তুলে দিলেন।

আজ শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একহাত নিলেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “সারা বাংলায় ৬১ হাজার বুথ। গোটা বাংলা শান্ত। দু’চারটি জায়গায় ইচ্ছাকৃত ভাবে গণ্ডগোল করছে আইএসএফ, বিজেপি, কংগ্রেস, সিপিএম। কারণ ওদের কিছু ফুটেজ চাই, যেটা দেখিয়ে ওরা কেন্দ্রীয় বাহিনী চাইবে, নাটক করবে। সামান্য কিছু জায়গায় সমস্যা হয়েছে, যেখানে আমাদের ছেলেরা মারা গেছে আর বিরোধিরা নাটক করছে। আবার রাজ্যপাল সেখানে ধুনো দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, আসলে উনি বিজেপির ক্যাডারের ভূমিকা পালন করছেন। বিরোধীদের হাতে রাজনীতি তুলে দিচ্ছেন।”

অন্যদিকে, পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনীর বিষয়টিকে তেমন আমল দিতে চাইছেন না কুণাল। এ প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে আমরা ভয় পাইনা, তোয়াক্কা করিনা। আমাদের কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে লাভ নেই। একুশ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আট দফায় ভোট হয়েছে। বিজেপি হেরেছে। বাম-কংগ্রেস শূন্য হয়েছে। কিন্তু নীতিগত প্রশ্ন, দেশের নিয়মে লোকসভা-বিধানসভা জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করবে, আর পুরসভা-পঞ্চায়েত রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের বাহিনী দিয়ে করবে। আগেরবারের থেকে অনেক বেশি মনোনয়ন করেছে বিরোধীরা। শান্তিপূর্ণ ভাবে সবকিছু হচ্ছে। অবাধ-গণতন্ত্রে ভোট প্রক্রিয়া চলছে। সেখানে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরির জন্য বিরোধীরা নাটক করছে। কেন্দ্রীয় বাহিনী এলেও বলে বলে হারাবো। কিন্তু নীতিগত প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনী কেন?”

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...