Sunday, May 17, 2026

বিশ্বকাপে আহমেদাবাদে না খেলতে চাওয়া নিয়ে পাকিস্তানকে একহাত আফ্রিদির

Date:

Share post:

চলতি বছরই ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। সেই মত আইসিসি-সহ প্রত‍্যেকটি দেশকে খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। সেই সূচি অনুযায়ী আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে ভারত-পাকিস্তান ম‍্যাচ। আর এই সূচি নিয়ে বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা আহমেদাবাদে খেলতে চায় না। আর এবার এই নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আহমেদাবাদে না খেলার বিষয় নিয়েই পাক বোর্ডকে তুলোধনা করলেন প্রাক্তন এই পাক ক্রিকেটার।

এই নিয়ে আফ্রিদি বলেন,”কেন আহমেদাবাদের পিচে খেলতে চাইছে না পাকিস্তান? ওই পিচ থেকে আগুন বেরোয়, না কি পিচটাই ভূতুড়ে? ওখানকার পিচে গিয়ে খেলো এবং ম্যাচটা জেতো। যদি তোমাদের সামনে কঠিন কোনও বাধা থাকে, তা হলে সেগুলো পেরিয়ে ভারতে গিয়ে ভাল ব্যবধানে ম্যাচটা জেতো। দিনের শেষে পাকিস্তানের জয়টাই আসল ব্যাপার।”

এখানেই না থেমে আফ্রিদি আরও বলেন,” পাকিস্তানের আসল লক্ষ্য হল ভারতের বিরুদ্ধে ম্যাচ। ইতিবাচক মানসিকতা থাকা দরকার। যদি আহমেদাবাদে ভারতের খেলতে কোনও অসুবিধা না থাকে, তা হলে পাকিস্তানেরও থাকা উচিত নয়। যাও, গিয়ে ভারতীয় দর্শকে ঠাসা মাঠে ওদেরই হারিয়ে দেখাও। তা হলেই নিজেদের আসল শক্তি বোঝানো যাবে।”

আরও পড়ুন:ব্রিজভূষণ-এর বিরুদ্ধে অভিযোগের প্রমান হিসাবে ছবি এবং ভিডিও জমা দিল দিল্লি পুলিশ

 

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...