Tuesday, March 3, 2026

‘তোমাকে দেখবো বলে’: প্রকাশিত হল ইমন চক্রবর্তীর নতুন গান, সাথে থ্যালা.সেমিক বাচ্চারাও

Date:

Share post:

গান আমাদের জীবনের ভালো থাকার অন্যতম পাথেয়।সামনেই বিশ্ব সঙ্গীত দিবস।২১ জুন বিশ্বের প্রায় সব সংস্কৃতি মনস্ক শহরে পালিত হয় এই দিনটি। এর উদযাপনে পিছিয়ে নেই শহর কলকাতাও। এই উপলক্ষ্যে প্রকাশ পেল ইমন চক্রবর্তী এর এক মিস্টি প্রেমের গান ‘তোমাকে দেখবো বলে’। গানটি লিখেছেন দীপ্তাংশু আচার্য, সুরারোপ করেছেন সপ্তক সানাই দাস, সঙ্গীতায়োজনে নীলাঞ্জন ঘোষ। ইমন চক্রবর্তী প্রোডাকশন এর এই নতুন বাংলা বেসিক গান প্রকাশ পেল চ্যাপ্টর টু-তে। সহযোগীতায় সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। উপস্থিত ছিলেন ইমন সহ বিশিষ্ট সুরকার দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এর সম্পাদক সঞ্জীব আচার্য, সপ্তক সানাই দাস, নীলাঞ্জন ঘোষ প্রমুখ।

গান রিলিজের সাথে ইমন পালন করলেন এক সামাজিক কর্তব্য। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এর সহযোগীতায় থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের হাতে জীবনদায়ী ওষুধ তুলে দেন ইমন। এটা একটু ব্যতিক্রমি মিউজিক রিলিজ বলাই চলে।থ্যালাসেমিক বাচ্চারা ইমনের হাতে তুলে দেয় তাদের বানানো উপহার।পরে সকল বিশিষ্টজনেদের উপস্থিতিতে মিউজিক ভিডিও টার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

ইমন চক্রবর্তী জানান, “আমি ভীষন আপ্লুত। গানও যেমন একটা ওষুধ, মানুষের মনের ওষুধ, তার পাশে আমার নতুন গান প্রকাশের সঙ্গে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এর সহযোগীতায় থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চাদের জন্য যে কাজটা করতে পারলাম সেটা খুব ভালো লাগলো।এটা একটা মৌলিক গান।সবাই শুনছেন, ফিডব্যাক দিচ্ছেন, আমার খুব আনন্দ হচ্ছে। আগামী দিনে আমি এরকম আরো মৌলিক গান শ্রোতাদের উপহার দেব।”

আরও পড়ুন- টেলিভিশনে একসঙ্গে পিতা-পুত্র! আরিয়ানের ইমেজ বাঁচাতেই সিদ্ধান্ত শাহরুখের

 

spot_img

Related articles

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...