Thursday, May 28, 2026

প্রকাশিত রঞ্জি ট্রফির সূচি, শুরু ৫ জানুয়ারি থেকে

Date:

Share post:

প্রকাশিত হয়ে গেল রঞ্জি ট্রফি সূচি। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৩-২৪ রঞ্জি ট্রফির মরশুম। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এই সূচি প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থাকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আগামী মরশুমের রঞ্জি ট্রফি শুরু হতে চলেছে ৫ জানুয়ারি থেকে। এলিট পর্যায়ের গ্রুপ পর্বের খেলা ৫ জানুয়ারি থেকে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্য দিকে প্লেট পর্যায়ের গ্রুপ পর্বের খেলা হবে ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এলিট পর্যায়ের নকআউট পর্বের খেলা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। চলবে ১৪ মার্চ পর্যন্ত। অন্য দিকে প্লেট পর্যায়ের নকআউট পর্বের খেলা ৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত হবে। রঞ্জি ট্রফিতে, এলিট এবং প্লেট নামে দুটি বিভাগ থাকবে। এলিট পর্যায়ে রয়েছে চারটি গ্রুপ। মোট ৩২টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে আটটি করে দল। অন্য দিকে প্লেট পর্যায়ে একটিই গ্রুপ রয়েছে। সেখানে রয়েছে ছ’টি দল।

একনজরে নীচে এলিট গ্রুপ এবং প্লেট গ্রুপ :

এলিট গ্রুপ এ: সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, বিদর্ভ, হরিয়ানা, সার্ভিসেস এবং মণিপুর

এলিট গ্রুপ বি: বাংলা, অন্ধ্রপ্রদেশ, মুম্বই, কেরল, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম এবং বিহার

এলিট গ্রুপ সি: কর্ণাটক, পাঞ্জাব, রেলওয়ে, তামিলনাড়ু, গোয়া, গুজরাত, ত্রিপুরা এবং চণ্ডীগড়

এলিট গ্রুপ ডি: মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বরোদা, দিল্লি, ওড়িশা, পন্ডিচেরি এবং জম্মু ও কাশ্মীর

প্লেট গ্রুপ: নাগাল্যান্ড, হায়দরাবাদ, মেঘালয়, সিকিম, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ।

আরও পড়ুন:ইতিহাস গড়লেন সাত্বিক-চিরাগ, ইন্দোনেশিয়া ওপেন খেতাব জয় করলেন ভারতীয় এই জুটি

 

 

Related articles

সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু! স্কুলের সুইমিং পুলে ডুবে প্রাণ গেল ছাত্রের

এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলে (St. Vincent's...

ভাঙা হবে না লেকটাউনের মেসির মূর্তি, বিকল্প ভাবনা সরকারের

লেকটাউনে মেসির মূর্তি(Messi Statue) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার থেকেই মেসির সুবিশাল মূর্তি নিয়ে বিতর্ক শুরু...

গো-সেবার পর ইসকন মন্দিরের গর্ভগৃহে মুখ্যমন্ত্রী, বিগ্রহকে সাষ্টাঙ্গে প্রণাম

কড়া নিরাপত্তা ঘেরাটোপে মায়াপুর ইসকন মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে...

IPL: ‘নিউ সিক্স মেশিন’! বৈভবকে নতুন উপাধি গেইলের, অভিভূত সচিনও

বৈভব সূর্যবংশীতে ( Vaibhav Sooryavanshi) মজেছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ঝড় তুলছেন, আইপিএলে নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করছেন...