Tuesday, May 12, 2026

পঞ্চায়েত ভোটের জের, পিছিয়ে গেলো পুলিশের পদোন্নতি সংক্রান্ত পরীক্ষা

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের কারণে পিছিয়ে গেলো পুলিশের পদোন্নতির পরীক্ষা। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত এএসআই পদমর্যাদার অফিসারদের পদোন্নতি সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল। এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আরক্ষা ভবন। পঞ্চায়েত ভোটের কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

আরক্ষা ভবনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জুলাই রাজ্যে সুষ্ঠুভাবে পঞ্চায়েত ভোট পরিচালনা করতে প্রশাসনিক প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে পুলিশের এএসআই/এলএএসআই (ইউবি) এবং এএসআই (এবি) পদে পদোন্নতির জন্য পরীক্ষা স্থগিত করা হল। প্রসঙ্গত ১৮ জুন রবিবার সেই পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে স্থগিত করা হলেও কবে, এই পরীক্ষা নেওয়া হবে তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ জানতে আগ্রহী প্রার্থীদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট https://prb.wb.gov.in এবং পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট www.wbpolice.gov.in এ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট রয়েছে। একদিনেই গোটা রাজ্যে পঞ্চায়েত ভোট করানো হবে বলে ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। গত ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ১৫ জুন মনোয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল।

আরও পড়ুন- পরিবেশ বাঁচাতে এবার সৌর বিদ্যুতের ব্যবহার করবে মেট্রো

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...