Saturday, April 4, 2026

রাজনৈতিক দায়িত্ব বৃদ্ধিতে বাড়ল বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা

Date:

Share post:

মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব। তবে ভাঙড় এবং ক্যানিং দফায় দফায় সংঘর্ষ হয় প্রাণ হারান তিনজন। ক্যানিং, ভাঙড় ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Shaokat Molla) নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে নবান্নে (Nabanna) প্রশাসনিক সূত্রে খবর।

পঞ্চায়েত ভোটের আগে শনিবার তৃণমূলের (TMC) মেগা বৈঠক হয় কালীঘাটে। সেখানেই সিদ্ধান্ত হয়, ভাঙড়ের পর্যবেক্ষকের দায়িত্ব থাকছে শওকত মোল্লার উপর। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে থাকছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। দায়িত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ানো হল শওকত মোল্লার নিরাপত্তাও।

অন্যদিকে ভাঙড়ের ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট-এর বিধায়ক নওশাদ সিদ্দিক কেন্দ্রীয় সরকারের কাছে নিজের নিরাপত্তার জন্য আবেদন করেছেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছেন নওশাদ।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...