Tuesday, May 19, 2026

দলবদলে চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে সই খাবরা-মন্দার-ভেনসপালের

Date:

Share post:

দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। শেষ কয়েক মরশুমের ব‍্যর্থতা মুছে আসন্ন মরশুমে ভালো দল গড়াই লক্ষ‍্য লাল-হলুদের। সেইমতই কাজ। এদিন ইস্টবেঙ্গলে সই করলেন তিন তারকা ফুটবলার। যদিও ট্রান্সফার মার্কেটে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, হারমনজোত সিং খাবরা, মন্দার রাও দেশাই ও এডউইন ভেনসপালকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। সোমবার সরকারি ঘোষণা হল।

ভেনসপালের সঙ্গে দুই বছরের চুক্তি হলেও বাকি দুই ফুটবলারের সঙ্গে এক মরশুমের চুক্তি করেছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলে এর আগে দীর্ঘদিন খেলেছেন খাবরা। এবার সেই তারকা ফুটবলারকেই আবারও সই করাল লাল-হলুদ ব্রিগেড। মন্দার এর আগে খেলেছেন কোচ কার্লোস কুয়াদ্রাতের কোচিং-এ। বেঙ্গালুরু এফসি-কে সেবার চ্যাম্পিয়ন করেছিলেন তাঁরা। আর এবার ইস্টবেঙ্গলের ভাগ্য বদলায় কিনা সেটাই এখন দেখার।

এই তিন ফুটবলারের সই নিয়ে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, “মান্দার আমাদের একজন অভিজ্ঞ খেলোয়াড়। ও অধিনায়কত্বও করেছে। ও খুবই অভিজ্ঞ।” ভেনসপাল একাধিক পজিশনে খেলতে পারেন। আর সেটাই তাঁকে দলে নেওয়ার মূল কারণ বলে জানান ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, “ওর সবচেয়ে বড় শক্তি হল একাধিক পজিশনে খেলার ক্ষমতা। অত্যন্ত উতসাহী একজন ফুটবলার যে সবসময় তার দলের জন্য অতিরিক্ত কিছু করে দেখাতে চায়।”

অন্যদিকে খারবা সাত বছর পর ইস্টবেঙ্গলে ফেরত এলেন। প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক দুটি ফেডারেশন কাপ, একটি আইএফএ শিল্ড, একটি ইন্ডিয়ান সুপার জিতেছেন। ইস্টবেঙ্গলের হয়ে টানা সাতটি সিএফএল জিতেছেন তিনি। আইএসএল-এ খবরা ১২৮টি ম্যাচ খেলেছেন। চেন্নাইয়ান এফসি-র হয়ে ২০১৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। খেলেছেন বেঙ্গালুরু এফসি কেরাল ব্লাস্টার্স এফসি-এর হয়েও।

আরও পড়ুন:লক্ষ্য এশিয়ান গেমস: প্রস্তুতি শুরু আন্দোলনরত কুস্তিগিরদের, ব্যতিক্রম সাক্ষী


 

 

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...