Tuesday, May 19, 2026

নিয়োগ দু*র্নীতিতে ১১ অগস্ট পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ শান্তনু-অয়ন-মানিকের

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সোমবার প্রেসিডেন্সি জেল থেকে ব‍্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় বহিষ্কৃত দুই নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। এর সঙ্গেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের স্ত্রী, ছেলে-সহ অয়ন শীলকেও ব‍্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় এদিন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন এরা সকলেই।

এদিন আদালতে ঢোকার মুখে শান্তনু বন্দোপাধ্যায় ও কুন্তল ঘোষ দু’জনের মুখেই ফের একবার দলের হয়ে মন্তব্য করতে দেখা যায় ৷ এমনকী পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসকদল ভালো ফল করবে বলেও দাবি করেন দুই বহিষ্কৃত নেতাই ৷ এদিন কুন্তল বলেন, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতবে।”

এছাড়া,অয়ন শীলের ক্ষেত্রে আদালতে এদিন কেস ডায়েরি পেশ করে তদন্তকারী সংস্থা ৷ কিছুদিন আগেই ইডির আধিকারিকরা পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেই সম্পর্কিত যাবতীয় তথ্য অয়ন শীলের বিরুদ্ধে পেয়েছেন ইডির আধিকারিকরা।সেগুলোই এদিন কেস ডায়েরির মাধ্যমে পেশ করা হবে আদালতে। যদিও এদিন মামলার বিশেষ শুনানি হয়নি। ১১ অগস্ট পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ শান্তনু বন্দোপাধ্যায়, অয়ন শীল, মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলের।

পার্থ চট্টোপাধায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জন্যও একই নির্দেশ দেয় ইডির বিশেষ আদালত। তবে পার্থ চট্টোপাধ্যায় ও কুন্তল ঘোষের জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে ১ জুলাই।

এরই পাশাপাশি, জেলে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি ছিল ৷ সেই প্রসঙ্গে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে পদক্ষপ নেওয়ার জন্য রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের নির্দেশ দেন বিচারক ৷ সেইসঙ্গে একটি বিস্তারিত রিপোর্ট আদলতে পেশ করার জন্যও আইজিকে নির্দেশ দিয়েছিল আদালত। এদিন আদালতে সেই রিপোর্ট পেশ করা হলেও, রিপোর্ট দেখে চরম অসন্তুষ্ট আদালত। পালটা ইডি’র আইনজীবী অভিযোগ করে বলেন, “আইজি যদি নিজের কাজ ঠিক মতো না-করতে পারেন তাহলে তাঁকে শোকজ নোটিশ দেওয়া উচিত ৷” ইডির দাবি, আইজি নিজের দায়িত্ত্ব পালন করতে ব্যর্থ ৷ তিনি তাঁর দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না তাই আইজিকে আইপিএস ট্রেনিংয়ে পাঠানো উচিত বলেও আদালতে জানান ইডির আইনজীবী।

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...