Saturday, May 16, 2026

ব্যর্থতা ঢাকতে বড়ঞায় রাতভর অবস্থান-বি*ক্ষোভে কংগ্রেস

Date:

Share post:

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠুভাবেই মনোনয়ন শেষ হয়েছে। দু একটা ঘটনা ছাড়া তেমন অভিযোগ কোথাও পাওয়া যায়নি। এদিকে প্রার্থী দিতে না পেরে অন্য খেলায় মেতেছে কংগ্রেস। নিজেদের ব্যর্থতা ঢাকতে শাসকদলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। মঙ্গলবার বিকেল ৪টেয় মুর্শিদাবাদ জেলার বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। রাতভর সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অবস্থানে বসে ছিলেন তিনি। বুধবার সকালেও বড়ঞায় চলছে অধীরের অবস্থান-বিক্ষোভ।

শুধুমাত্র তৃণমূল নয়, পাশাপাশি স্থানীয় বিডিওর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। ওই বিডিও তাঁর সঙ্গে ‘অভব্য আচরণ’ করেন বলে অভিযোগ তাঁর। এ বিষয়ে চিঠি লিখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাকে।কংগ্রেসের অভিযোগ, মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসে প্রতীক বিলিকে কেন্দ্র করে উত্তেনা ছড়ায়। অভিযোগ, কংগ্রেস প্রার্থীদের প্রতীকের ফর্ম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তৃণমূল। তা নিয়ে অশান্তি শুরু হয়।  পুলিশ সামনে থাকলেও তাঁরা কোনও পদক্ষেপ করেনি প্রথমে। পরবর্তীতে অশান্তি বড় আকার নেয়। আক্রান্ত হন কংগ্রেসের প্রার্থীও। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করলে তাঁদের সামনেই চলে দু’পক্ষের হাতাহাতি। পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ।


ঘটনার খবর পেয়েই বিডিও অফিসে যান অধীররঞ্জন চৌধুরী। অভিযোগ, সেখানে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বিডিও। এরপরই বিডিও অফিসের সামনে দলীয় কর্মীদের নিয়ে ধরনায় বসেন তিনি। এ বিষয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন তিনি। বুধবার হাই কোর্টের দ্বারস্থও হবেন। এদিন সকালে অধীরবাবু বলেন, “এখানে আন্দোলন করার পাশাপাশি আমরা হাই কোর্টে যাচ্ছি। আমাদের কংগ্রেসের প্রতীক ফিরিয়ে দিতে হবে।”

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...