Saturday, March 14, 2026

৬ জেলায় ২ কোম্পানি, ১৬ জেলায় ১ কোম্পানি, পঞ্চায়েতে মোতায়েন ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তৎপরতা শুরু করে রাজ্য নির্বাচন কমিশন।কেন্দ্রের স্বরাষ্ট্র দফতরে বাহিনীর আবেদন করে কমিশন, এরপর বিজ্ঞপ্তি জারি সংশ্লিষ্ট দফতর। ইতিমধ্যেই বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। যে বাহিনী এসেছে, তা স্পর্শকাতর এলাকার জন্য ব্যবহার করা হবে। শুরু হবে রুট মার্চ। সব জেলাশাসককে নির্দেশ কমিশনের। রাজ্যের সঙ্গে আরও বৈঠকের পর বাহিনী নিয়ে সিদ্ধান্ত কমিশনের।

কমিশন সূত্রে খবর, ৬টি জেলাকে চিহ্নিত করে সেখানে ২ কোম্পানি বাহিনীকে ভোটের কাজে লাগানো হবে। জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ ও পূর্ব মেদিনীপুর। যেখানে জেলা প্রতি ২ কোম্পানি করে বাহিনী দেওয়া হচ্ছে। আর বাকি ১৬ জেলায় এক কোম্পানি করে বাহিনী দেওয়া হবে। মোট ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে পঞ্চায়েত ভোটে।

প্রসঙ্গত, গতকাল পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করতে কেন্দ্রীয় মোতায়েন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন ও রাজ্য। কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্যের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ নয়। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ নির্বাচন করাই কলকাতা হাইকোর্টের মূল উদ্দেশ্য, এমনটাই জানায় সুপ্রিমকোর্ট।

 


 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...