Friday, May 15, 2026

প্রথম মহিলা ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশকে দু*রমুশ করে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা

Date:

Share post:

এবারই প্রথম নারীদের ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। কিন্তু পারলো না তারা।

বুধবার সকালে হংকং এর ম্যাংককে মিশন রোড গ্রাউন্ড স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান। জবাব দিতে নেমে ১৯.২ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ৩১ রানের জয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হলো ভারত।

সেমিফাইনালের মতো ফাইনালেও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের ঘূর্ণি বোলারদের তোপের মুখে তারা দিশেহারা হয়ে যান। নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরতে থাকেন।

দলীয় সংগ্রহ ৫০ পার হওয়ার আগেই বাংলাদেশ হারিয়ে বসে ৫ উইকেট। সঙ্গে প্রয়োজনীয় রান রেট থেকে পিছিয়ে যেতে থাকে ক্রমেই। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৯৬ রানেই অলআউট হয়ে যায় লতা মণ্ডল-মুর্শিদারা।

ব্যাট হাতে বাংলাদেশের অলরাউন্ডার নাহিদা আক্তার সর্বোচ্চ ১৭ রান করেন। তিনি থাকেন অপরাজিত। এছাড়া শবনম মোস্তারি ১৬ ও সাথী রাণী করেন ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। অতিরিক্ত খাত থেকে ১৬ রান না আসলে বাংলাদেশের স্কোর আরও খারাপ হতে পারতো।
বল হাতে বাংলাদেশের ব্যাটারদের একের পর এক সাজঘরে পাঠান ভারতের শ্রেয়াংকা পাতিল। তিনি ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া মান্নাত কাশ্যপ ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। ২৩ রান দিয়ে ২ উইকেট নেন কনিকা আহুজা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দিনেশ ব্রিন্দা এবং কনিকা আহুজার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে ভারত। ব্রিন্দা আউট হন ৩৬ রান করে। কনিকা আহুজা করেন ৩০ রান। উ চেত্রি আউট হন ২২ রান করে, শ্বেতা শেহরাওতা করেন ১৩ রান।গোটা টুর্নামেন্টে ফাইনাল-সহ মোট দুটি ম্যাচ খেলেই চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে দেশে ফিরছেন তিতাসরা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...