Thursday, May 14, 2026

বিজেপির পঞ্চায়েত প্রধানকে ডেকে নিয়ে গিয়ে কু.পিয়ে খু.ন মা.ওবাদীদের

Date:

Share post:

পঞ্চায়েত প্রধানকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ উঠল মাওবাদীদের(Maoist) বিরুদ্ধে। বুধবার মৃত পঞ্চায়েত প্রধানের দেহ উদ্ধার করল পুলিশ। জানা গিয়েছে, ওই পঞ্চায়েত প্রধান বিজেপির(BJP) দলের সদস্য। মৃতদেহের পাশ থেকে পাওয়া গিয়েছে মাওবাদী পোস্টার। পাশাপাশি হত্যার পর এলাকার একাধিক জায়গায় পোস্টার দিয়েছে মাওবাদী নেতারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫২ বছর বয়সী মৃত ওই ব্যক্তি নামর কাকা অর্জুন। তিনি ছত্তিশগড়ের(Chhattisgarh) বিজাপুরের ইলমিড়ি কাসারামপাড়া গ্রামের বাসিন্দা। মৃতের পরিবার জানিয়েছে, কেউ বা কারা ডেকে পাঠিয়েছিল অর্জুনকে। সকাল ১০টা নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে বাইকে চেপে জঙ্গলের পথে রওনা দেন তিনি। জঙ্গলের কাছে স্ত্রীকে আটকে রাখা হয়। অর্জুনকে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়। স্ত্রী দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও ফিরে আসেননি। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে মাওবাদীদের লোকাল কমিটির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পাশাপাশি এই নিয়ে গত এক বছরে ছত্তিশগড়ে চারজন বিজেপি নেতাকে খুন করল মাওবাদীরা।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...